টেক বার্তা

Vi Recharge: জিও-এয়ারটেলকে বড় চ্যালেঞ্জ, গ্রাহক টানতে ১৩০ জিবি ডেটা ফ্রি দিচ্ছে Vi

গ্রাহকদের প্রসন্ন করতে এবার নতুন লাভজনক অফার নিয়ে এল ভোডাফোন আইডিয়া (Vi)। দেশের প্রথম সারির এই টেলিকম সংস্থাটি দীর্ঘদিন ধরে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো কলিং এবং ইন্টারনেট পরিষেবা দিয়ে আসছে। বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেটের চাহিদা বাড়ায় রিচার্জ প্ল্যানেও নানান সুবিধা এনেছে Vi। এবার Vi গ্যারান্টি অফারের মধ্যে ১৩০ জিবি ডেটা বিনামূল্যে দিতে চলেছে এই সংস্থা।

প্রিপেড গ্রাহকদের জন্য এই বিশেষ রিচার্জ প্ল্যান চালু করেছে ভোডাফোন আইডিয়া। সমস্ত ৪জি এবং ৫জি স্মার্টফোনেই করা যাবে এই রিচার্জ। চলতি রিচার্জ প্ল্যানে দৈনন্দিনের ডেটা শেষ হয়ে গেলে এই প্ল্যানটির সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। ডেইলি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ১২১১৯৯ নম্বরে ফোন করে কিংবা *১৯৯*১৯৯# ডায়াল করে এই প্ল্যানের সুবিধা নেওয়া যাবে। এই প্ল্যানে ২৮ দিনে ১০ জিবি ডেটা বিনামূল্যে পাওয়া যাবে। অর্থাৎ ১৩ বারে মোট ১৩০ জিবি ডেটা পাওয়া যাবে।

যেসব গ্রাহকরা কমপক্ষে ২৩৯ টাকার রিচার্জ করান তারাই এই প্ল্যানের সুবিধা পাবেন। এছাড়াও ২৬৯, ২৯৯, ৩১৯, ৩৫৯, ৩৬৮, ৩৬৯, ৩৯৯, ৪০৯, ৪৪৯, ৪৭৫, ৪৮৯, ৪৯৯, ৫৩৯, ৫৯৯, ৬০১, ৬৬৬, ৬৯৯, ৭১৯, ৮৩৯, ৯০১, ৯০২, ৯০৩, ১০৬৬, ১৪৪৯, ২৮৯৯, ৩০৯৯, ৩১৯৯ টাকার রিচার্জেও পাওয়া যাবে এই অফার। পাশাপাশি উইকেন্ড ডেটা রোলওভার এবং রাতে ফ্রি ডেটাও পাওয়া যাবে।

বর্তমানে ইন্টারনেট মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে । ছোট বড় সব কাজেই প্রয়োজন হচ্ছে স্মার্ট ফোনের। দিনের পর দিন যে হারে প্রযুক্তির উপরে নির্ভরতা বাড়ছে ততই ফুলেফেঁপে উঠছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলো। কোন সংস্থা কত গ্রাহক টানতে পারে তা নিয়ে চলছে রেষারেষি। ভোডাফোন আইডিয়ার এই অফারে অন্যান্য সংস্থাগুলি যে বেশ প্রতিযোগিতার মুখে পড়বে তা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026