প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে হারের পর আজ ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর। প্রথম ম্যাচের সব খারাপ স্মৃতি ভুলে আজ জেতার জন্য মাঠে নামবে দল। অন্যদিকে নিজের অধিনায়কত্ব ধরে রাখার চ্যালেঞ্জ দীনেশ কার্তিকের সামনে। দল যদি আজও খারাপ ফল করে তাহলে কার্তিকের পরিবর্তে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গানের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার দাবি উঠতে পারে। তাই এখন অনেক সাবধানে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে কার্তিককে। সেই সব কথা ভেবে আজ দলে কিছু পরিবর্তন আনতে চলেছেন তিনি।
এই ম্যাচে আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডারের পরিবর্তন হতে পারে। প্রথমের দিকে ব্যাটিং করতে আসতে পারেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। গত ম্যাচে রাসেলকে শেষের দিকে নামানো হয়েছিল, সেই ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ রাসেল। সেই কারনে আজ তাঁকে উপরের দিকে ব্যাট করতে পাঠানো হতে পারে। তাই ম্যাচের আগের দিন নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং প্র্যাক্টিস করতেও দেখা গেছে তাকে।
অন্যদিকে দীনেশ কার্তিক আগের দিন তিন নাম্বারে ব্যাট করেছিলেন। তাঁরও ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে চলেছে। প্রথম একাদশেও কিছু বদল করা হতে পারে। আগের ম্যাচে সন্দীপ ওয়ারিয়র অনেক রান দিয়েছিলেন, তাই প্যাট কামিন্স ও শিবম মাভির সঙ্গী হিসেবে আনা হতে পারে কমলেশ নাগরকোটিকে। এছাড়া এই ম্যাচে বাদ পড়তে পারেন গত ম্যাচে খারাপ খেলা নিখিল নায়েক। তার পরিবর্তে রাহুল ত্রিপাঠি দলে আসতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…