নিউজ

কলকাতা সহ এই সব জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি

কলকাতা: আজ, শনিবার সকালে রোদ ঝলমল আকাশ কলকাতাবাসী দেখলেও, যত বেলা গড়িয়েছে আকাশের মুখ তত ভার হয়েছে। শুধু তাই নয়, কলকাতা সহ রাজ্য জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর এইবার জানা গেল মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কলকাতাসহ দুই 24 পরগনা ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা চলবে আগামিকাল, রবিবার পর্যন্ত।

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানেও এই দু’দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।

আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টিপাত শুরু হলেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানা গিয়েছে। ফলে যে প্যাচপেচে গরম রয়েছে, তা অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। সাময়িক স্বস্তি মিললেও বর্ষা বিদায় নেওয়ার আগে এই ভ্যাপসা গরম অনুভুতি দিয়ে যাবে রাজ্যবাসীকে, এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026