খেলা

Indian cricketer: হার্দিকের বিয়েতে নিজেদের স্ত্রী নিয়ে উপস্থিত থাকছেন কোহলি-রাহুল! রইল ছবি

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়ার সাথে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। চলতি এই সিরিজে বিরাট কোহলিদের ভাগ্য নির্ধারিত হবে, যে তারা ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে কি না। ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলেই সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে এক ইনিংস সহ ১৩২ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ভারত।

তবে টেস্ট সিরিজের মধ্যেই একটি খবর সম্প্রতি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর খবরটি হল, দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া! সূত্রের খবর, হার্দিক পান্ডিয়ার বিয়েতে হাজার সেলিব্রেটির মধ্যে উপস্থিত থাকতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা। পাশাপাশি সদ্য বিবাহিত কে এল রাহুলও তার স্ত্রীকে নিয়ে উপস্থিত থাকবেন বিবাহ মণ্ডপে। জানা গেছে, বিমানবন্দরে একত্রে অবতরণ করেছেন হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুল।

হার্দিক পান্ডিয়া দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? খবরটি শুনে নিশ্চয়ই হতচিত হয়ে পড়েছেন আপনিও। তবে আমরা আপনাকে জানিয়ে রাখি যে, নিজের স্ত্রীকেই পুনরায় বিবাহ করতে চলেছেন হার্দিক পান্ডিয়া। আসলে প্রথমবার যখন নাতাশাকে তিনি বিবাহ করেছিলেন তখন শুধুমাত্র হাতেগোনা কয়েকজন লোক আমন্ত্রণ পেয়েছিলেন সেই অনুষ্ঠানে। তাই এবার জাঁকজমকপূর্ণভাবে নিজের পুনঃ বিবাহর মণ্ডপ সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন হার্দিক পান্ডিয়া।

আপনাদের জানিয়ে রাখি, বিয়ের আগে মাতৃত্বের খবর পেয়েছিলেন হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা। ফলে পান্ডিয়ার সাথে তাড়াহুড়ো করে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। বর্তমানে তাদের একটি বছর দুয়েকের পুত্র সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসবেন হার্দিক পান্ডিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026