ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PMVVY and SCSS : প্রবীণ নাগরিকদের জন্য তৈরি দুটি নতুন প্রকল্প, কোনটিতে লাভ বেশি?

এবার ভারতের প্রবীণ নাগরিকদের জন্য দুটি বড় প্রকল্প নিয়ে হাজির হয়েছে কেন্দ্র সরকার। এখানে মেয়াদ শেষে বড় অংকের টাকা জমার পাশাপাশি আয় বাড়বে অনেকটাই। সরকারের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা এর মতো দুটি প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এই দুটি প্রকল্পই নাগরিকদের মধ্যে বেশ জনপ্রিয় এবং আপনিও যদি এই দুটি প্রকল্পের মধ্যে বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে এগুলির সুবিধা গুলি আপনাকে বুঝে নিতে হবে সবার আগে।

প্রথমত আমরা কথা বলব সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে। এই প্রকল্পটি পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পের আওতায় পরিচালিত হয়ে থাকে এবং এই প্রকল্পটিকে আরো আকর্ষণীয় করতে সরকার বিনিয়োগের সীমা এই মুহূর্তে ১৫ লাখ থেকে বৃদ্ধি করে ৩০ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে এই প্রকল্পে আপনারা অনেকটা বেশি সুদ পেয়ে যাবেন। এই প্রকল্প যদি আপনি টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি ৮ শতাংশ সুদ পেয়ে যেতে চলেছেন। যৌথ একাউন্টের ক্ষেত্রে আপনি স্কিমের অধীনে ৬০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। এই প্রকল্পের মেয়াদ সর্বাধিক পাঁচ বছর।

দ্বিতীয় প্রকল্পটি হলো প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা যেখানে আপনি প্রতি মাসে আয় করার সুযোগ পেয়ে যাবেন। মূলত এলআইসি এর অধীনে পরিচালিত হয়ে থাকে এই প্রকল্প। সর্বাধিক বিনিয়োগের সীমা হলে ১৫ লক্ষ টাকা এবং যৌথ একাউন্টের ক্ষেত্রে এতে ৩০ লক্ষ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারেন। যেকোনো নাগরিক ৬০ বছর বয়সে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন এবং এই প্রকল্পের অধীনে এই মুহূর্তে ৭.৪ শতাংশ সুদ দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পটি ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত চালু থাকবে।

আপনি যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে আপনি আয় করার ধারা ৮০সি অনুযায়ী কর ছাড় পেতে পারেন। এতে দেড় লাখ টাকা পর্যন্ত আপনি কর সার পেতে পারেন একসাথে। তবে প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনাতে তেমন কোনো কর ছাড়ের সুবিধা কিন্তু নেই

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026