স্বপ্নের ফর্মে রয়েছেন কে এল রাহুল। ব্যাট হাতে অত্যন্ত সফল তিনি। প্রথম দুটি টি-টোয়েন্টিতে ভারতের জয়ের অন্যতম কারিগর তিনি। সময়টাও বেশ ভালই যাচ্ছে রাহুলের। যেখানে হাত দিচ্ছেন সোনা ফলাচ্ছেল তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অপরাজিত হাফ সেঞ্চুরি করেছেন রাহুল। দুটি ম্যাচে কয়েকবার রান আউট থেকে বাঁচেন তিনি। এর থেকেই বোঝা যাচ্ছে ভাগ্যও তার সঙ্গে রয়েছে।
দ্বিতীয় ম্যাচে রাহুলের ৫০ বলে অপরাজিত ৫৭ রান ভারতকে সিরিজে ২-০ এগিয়ে যেতে সাহায্য করে। রাহুল ও শ্রেয়স আইয়ার জুটির ৮৭ রানের দৌলতে ভারত ১৫ বল হাতে রেখেই সহজ জয় পেয়ে যায়। যেখানে শ্রেয়স আইয়ার ৩৩ বলে ৪৪ রানের ঝকঝকে একটি ইনিংস উপহার দেন। ভারতীয় দল এই সিরিজে রাহুল ও শ্রেয়স আইয়ারের মতো নতুন দুই তারকা পেয়েছেন যারা শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জয়ের নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন : নিউজিল্যান্ড সফরে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বড় চ্যালেঞ্জ দিলেন সৌরভ গাঙ্গুলি
চলতি সিরিজেই উইকেটরক্ষক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে রাহুলের। প্রথম দুটি ম্যাচেই উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অর্ধশতরান করেছেন তিনি। উইকেটরক্ষক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরপর দুই ম্যাচে অর্ধশতরান করার অনন্য রেকর্ডের অধিকারী হলেন রাহুল। এর আগে কোনো উইকেটরক্ষক এই নজির গড়তে পারেননি। এছাড়াও রাহুল টি-টোয়েন্টিতে দুটি হাফ সেঞ্চুরি করে মহেন্দ্র সিংহ ধোনির সাথে এক আসনে বসলেন। এর আগে ভারতীয় উইকেট রক্ষকদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে ধোনি একমাত্র দুটি অর্ধশত রান করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…