খেলা

Indian Cricketer: ধোনি-কোহলি-রোহিত, কে সেরা অধিনায়ক? মুখ খুললেন কে এল রাহুল

২০১৬ সালে ক্রিকেটের তিন ফরম্যাটেই অভিষেক ঘটেছিল কে এল রাহুলের। অভিষেকেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পারফরম্যান্স করেছেন তিনি। এরপর বিরাট কোহলির হাত ঘুরে বর্তমানে রোহিত শর্মার নেতৃত্বে জাতীয় দলে খেলছেন তিনি। অর্থাৎ স্বল্প সময়ে ভারতের ৩ কিংবদন্তি ক্রিকেটারের অধীনে খেলার সুযোগ ঘটেছে তার। ফলে নেতা হিসেবে কে কেমন বা কার দক্ষতা বেশি, সে সম্পর্কে পুরোপুরি জ্ঞান রয়েছে ভারতীয় এই ক্রিকেটারের। সম্প্রতি একটি অনুষ্ঠানে ভারতের তিন অধিনায়কের দক্ষতা নিয়ে কে এল রাহুলকে প্রশ্ন করা হলে তিনি তার অভিজ্ঞতা থেকে উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার অভিজ্ঞতায় কে সেরা অধিনায়ক।

তিনি ওই অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে বলেন,’আমার ভাগ্য খুব ভালো যে, আমি বিশ্ব ক্রিকেটের তিন সেরা ক্রিকেটারের নেতৃত্বে খেলার সুযোগ পেয়েছি। মাহি ভাইয়ের অধীনে জাতীয় দলে অভিষেক হয়েছে আমার। সামনাসামনি দেখেছি তাকে শান্ত মস্তিষ্কে সিদ্ধান্ত নিতে। খুব নিকট থেকে তাকে উপলব্ধি করার চেষ্টা করেছি। তার মধ্যে সতীর্থদের বিশ্বাস অর্জন করার একটি দুর্দান্ত বৈশিষ্ট্য ছিল। যার ফলে মাহি ভাইয়ের অধীনে যে কোন ক্রিকেটার তার সর্বোচ্চটা দিতে সক্ষম হতো।’

বিরাট কোহলির নেতৃত্ব সম্পর্কে কে এল রাহুল বলেন,’আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময়টা আমি বিরাট কোহলির নেতৃত্বে খেলেছি। অধিনায়কত্ব ওর কাছে প্যাশন ছিল। আগ্রাসী মনোভাবের ফলে যে কোন দলের মধ্যে ভয়ের সৃষ্টি করতে পারার কৌশল জানা ছিল তার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবার থেকে সেরাটা আদায় করে নেওয়ার ক্ষমতা ছিল তার। যে কারণে আমরা তার নেতৃত্বে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এতটা সফল ছিলাম।’

এদিকে রোহিত শর্মার নেতৃত্ব সম্পর্কে রাহুল বলেন,’নেতা হিসেবে রোহিত শর্মা অত্যন্ত চতুর। যেকোনো দলের বিপক্ষে নির্দিষ্ট পরিকল্পনার সাথে মাঠে নামতে ভালবাসেন তিনি। একটা ম্যাচ কিভাবে নিজের দখলে রাখতে হয় তা ভালোভাবেই জানেন তিনি। কার দুর্বলতা কোথায়, সেটা তিনি আগেই উপলব্ধি করার চেষ্টা করেন। আর তারপর বিরোধী দলের ওপর হামলা করেন তিনি।’

Kriti Lekha Shome

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026