খেলা

KL Rahul: ক্রাচে ভর দিয়ে লন্ডনের রাস্তায় হেটে বেড়াচ্ছেন রাহুল! জানুন তারকার হেলথ আপডেট

চলতি আইপিএলে একের পর এক তারকা ক্রিকেটার চোটের সম্মুখীন হয়ে চিন্তা বাড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের। কারণ, আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে জসপ্রিত বুমরাহ, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল এবং ঋষভ পন্থের মত তারকা ক্রিকেটারদের হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। যার ফলে ইতিমধ্যে চাপ বেড়েছে বিরাট কোহলিদের। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে শক্তিশালী দল সাজানোর জন্য দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে বিসিসিআই।

এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি রীতিমতো ভাইরাল হচ্ছে। যেখানে ভারতের তারকা ব্যাটসম্যান কে এল রাহুলকে ক্রাচে ভর দিয়ে লন্ডনের রাস্তায় হেটে বেড়াতে দেখা গেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান রাহুল। ডান থাইয়ে গুরুতর ভাবে জখম হয়ে মাঠ ত্যাগ করেন তিনি। এরপর অবস্থার গম্ভীরতা বুঝে তাকে অস্ত্রপচারের পরামর্শ দেন ডাক্তাররা।

সেই উদ্দেশ্যে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান কে এল রাহুল। ইংল্যান্ডে রাহুলের ডান থাইয়ে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার যে সফল ভাবে হয়েছে, তা আগেই জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন কে এল রাহুল। যেখানে তাকে ইংল্যান্ডের রাস্তায় ক্রাচে ভর করে হাঁটতে দেখা গেছে।

আমরা আপনাদের জানিয়ে রাখি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে এল রাহুলের অনুপস্থিতিতে ভারতীয় দলে যুক্ত করা হয়েছে ঈশান কিষাণকে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, আসন্ন একদিনের বিশ্বকাপের আগে কে এল রাহুল যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন সেই জন্য জটিল অস্ত্রপচার করাতে পরামর্শ দেওয়া হয়েছে তাকে।

Kriti Lekha Shome

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026