কলকাতা

আমফান বিপর্যয়ের পুনরাবৃত্তি চায় না কলকাতা, ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে

গত বছরের অ্যাকশন রিপ্লে যেন চলতি বছর। আগের বছরে সম্পূর্ণ লকডাউনে করোনার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বঙ্গবাসী। চলতি বছরেও কার্যত লকডাউনে বঙ্গবাসী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। গতবছর বাংলায় গোদের ওপর বিষফোঁড়া মত উপস্থিত হয়েছিল আম্ফান ঘূর্ণিঝড়। চলতি বছরের এই মাসের শেষেই দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ, এমনটাই ভবিষ্যৎবাণী করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতবছর আমফানের আস্ফালনে দক্ষিণবঙ্গের একাধিক জেলাসহ রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা শহর তছনছ হয়ে গেছিল। ঘূর্ণিঝড়ের বহুদিন বাদেও লন্ডভন্ড হয়েছিল তিলোত্তমা। তবে গতবছরের শিক্ষা থেকে যাবতীয় ব্যবস্থাপনা আগে থাকতেই সেটাই রাখতে চায় কলকাতা পুর প্রশাসন। তাই তারা দুর্যোগ মোকাবিলার জন্য অনেকদিন আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে।

তবে বলে রাখা ভালো, কলকাতা পুরসভা প্রশাসক মন্ডলীর প্রধান ফিরহাদ হাকিম বর্তমানে নারদ কান্ডে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন। এই পরিস্থিতিতে সাইক্লোন যশের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে নামার জন্য পূর্ব পরিকল্পিত ছক তৈরি করছে পুরসভা। তারা গতকাল অর্থাৎ বুধবার আপৎকালীন বিভাগের তাদের সাথে বৈঠক করে জল-সরবরাহ, আলো, নিকাশি এবং উদ্যান বিভাগগুলির আগে থাকতে প্রস্তুতি সেরে রাখতে চায়। আপাতত আপৎকালীন পরিষেবার সাথে যুক্ত সমস্ত অফিসের কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। পাম্পিং স্টেশনে ২৪ ঘন্টা কর্মীদের রাখা হবে। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় মোট ৭৪ টি পাম্পিং স্টেশনে প্রস্তুতি চূড়ান্ত করে নিয়েছে।

অন্যদিকে মাত্রাবৃত্ত বৃষ্টি হলে রাস্তায় যাতে না জল জমে তার জন্য পুরসভার ১৬০ জন শ্রমিককে নিয়ে ২৪ ঘন্টার ডিউটি রোস্টার বানানো হয়েছে। এছাড়া ঝড়ের কারণে রাজপথ যাতে না অবরুদ্ধ হয় তার জন্য আগে থাকতে প্রস্তুতি নিচ্ছে উদ্যান বিভাগ। গতবছর বড় বড় গাছ রাস্তায় পড়ে থাকায় গাছ ছড়াতে অনেকদিন সময় লেগেছিল। তাই এবার মূলত গাছ কাটা এবং গাছ ছড়ানোর জন্য দুটি টিম তৈরি করা হয়েছে। প্রত্যেকটি টিমে ৬ জন করে লোক থাকবে। এছাড়া দুটি ক্রেন ও ২২ টি হাইড্রোলিক ল্যাডারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি দপ্তরে শুকনো খাবার ছাড়াও ত্রিপল, বিপর্যয় মোকাবিলা সরঞ্জাম, জামা কাপড় ইত্যাদি যথেষ্ট পরিমাণে মজুদ রাখা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026