নিউজ

বাতিল নয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা, করোনা নিয়ন্ত্রণে এলেই দিনক্ষন ঘোষণা

করোনা সংক্রমণে নাজেহাল গোটা দেশ। দৈনিক সংক্রমনের চাপে বেহাল অবস্থা বাংলার। এই পরিস্থিতিতে কিছুদিন আগে মধ্যশিক্ষা পর্ষদের থেকে ঘোষণা করা হয়েছিল যে পূর্বনির্ধারিত সূচি মেনে ১ লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা হবে না। তবে তখন এটা স্থির হয়নি যে পরীক্ষা বাতিল হয়ে যাবে না পিছিয়ে যাবে। এই সম্বন্ধেই আজ অর্থাৎ বৃহস্পতিবার একটি বৈঠক ছিল। সেই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “বাতিল হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংক্রমণ নিয়ন্ত্রণে এলে পরীক্ষা নেওয়া হবে। আমরা আশাবাদী। মুখ্যমন্ত্রী সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকটি আপৎকালীন ব্যবস্থা নিয়েছেন। তাতে ধীরে ধীরে রাজ্যে সংক্রমণের হার কমছে। আগামীদিনে আরও কমবে।”

শিক্ষামন্ত্রী এছাড়াও জানিয়েছেন যে সম্প্রতি বেশকিছু সরকারি এবং বেসরকারি স্কুলকে সেফ হোম হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে সে সব স্কুলের পড়ুয়ারা এতদিন যাবৎ যেমন মিড-ডে-মিল পরিষেবা পাচ্ছিল ঠিক আগামীদিনেও পাবে তারা। তাদের মিড-ডে-মিল পাওয়ার পরিষেবায় কোনো বাধা আসবে না। সেফ হোমের স্কুলগুলিতে কি করে মিড-ডে-মিল পৌঁছানো যাবে তা নিয়ে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা সম্বন্ধে তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, “পরীক্ষা হবেই। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করা হবে। তাঁর কথামতো মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মধ্যশিক্ষা পর্ষদের সাথে আলোচনা করা হবে। তারপর সংক্রমণ নিয়ন্ত্রণে এলে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় স্কুল শিক্ষা সচিবের উপস্থিতিতে বলেছিলেন, “রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন আয়োজন এবং অন্যান্য কাজ করতে সময় লাগবে। তাই জুন মাসে যে সমস্ত পরীক্ষা পূর্ব নির্ধারিত ছিল তার সমস্ত বাতিল করে দেওয়া হয়েছে। এরপর শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট পর্ষদ, বোর্ড এবং সংসদের সাথে কথা বলে যথার্থ সময় যথাযথ পরীক্ষা নেওয়া হবে। ছাত্র-ছাত্রী বা অভিবাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”

Anirban Kundu

Recent Posts

তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে তীব্র রোদ আর বাতাসে…

June 17, 2026

একবার রিচার্জ, নিশ্চিন্তে ৩৬৫ দিন! Jio-র দুর্দান্ত প্ল্যানে মিলছে ডেটা, কলিং ও OTT সুবিধা

দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে Reliance Jio-র নতুন ৩৬৫ দিনের প্ল্যান আপনার জন্য হতে পারে…

June 17, 2026

DA নেই, কিন্তু স্মার্ট মিটার আছে!’ ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মীরা, সরকারকে তোপ সংগঠনের

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত সমস্যা এখনও অমীমাংসিত। এর মধ্যেই স্মার্ট মিটার,…

June 17, 2026

ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! এক ধাক্কায় ৩১ পয়সা শক্তিশালী রুপি

ভারতীয় অর্থনীতির জন্য স্বস্তির খবর। মার্কিন ডলারের বিপরীতে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে ভারতীয় টাকা। আন্তর্জাতিক বাজারে…

June 17, 2026

রান্নার গ্যাসের আসল খরচ ১৬০০ টাকার কাছাকাছি! তবু কম দামে মিলছে LPG, জানুন নতুন রেট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা ক্রমশ বাড়ছে। তার সরাসরি প্রভাব পড়তে শুরু…

June 16, 2026

‘১৫ বছরে কোনও কাজই হয়নি!’ দলবদলের পর বিস্ফোরক রচনা, তৃণমূলকে ঘিরে তীব্র জল্পনা

রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন…

June 16, 2026