নিউজ

২৬ বছর পর ফের চালু হতে চলেছে পাতাল মেট্রো, খতিয়ে দেখা হল পরিকাঠামো

কলকাতায় দীর্ঘ ২৬ বছর পরে আবার নতুন করে চালু হতে চলেছে পাতাল মেট্রো স্টেশন। ফুলবাগান নামক এই মেট্রো স্টেশনটি ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্তর্ভুক্ত। যেহেতু যাত্রী পরিষেবা চালু করার জন্য প্রয়োজন কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র। সেই কারণে শুক্রবার KMRCL ও কলকাতা মেট্রোর আধিকারিকদের উপস্থিতিতেই ফুলবাগান পরিদর্শন করলেন ‘কমিশনার অফ রেলওয়ে সেফটি’। এই বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র মিললেই যাত্রী পরিষেবা চালু করা যাবে এই অংশে।

যদিও চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসেই এই স্টেশনের যাবতীয় কাজ শেষ হয়ে গিয়েছিল। স্থির ছিল ৩ মাস আগেই কমিশনার অফ ‘রেলওয়ে সেফটি’ পরিদর্শন শেষ করবেন। শুধু তাই নয় লক্ষ্য ছিল পয়লা বৈশাখে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ২৬ বছর পর ফের পাতাল স্টেশন উদ্বোধন করা হবে। তবে করোনা মহামারীর কারণে সেটি সম্ভব হয়নি। কিন্তু অভ্যন্তরীণ প্রস্তুতি সেরে আনলক-১ পর্বে আজ কমিশনার ‘অফ রেলওয়ে সেফটি’ পরিদর্শন করলেন এই স্টেশন। আজ সকালে সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রোয় চেপে ফুলবাগান পর্যন্ত আসেন সি আর এস আর সাথে ছিলেন সমস্ত ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা।

আজ সকাল থেকেই প্রচন্ড তৎপরতার সাথে ফুলবাগান স্টেশন চত্বরে তোরজোর শুরু হয়। সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রোটি ছাড়তেই সেটি ফুলবাগানে মাটির তলায় প্রবেশ করে। এই অংশের সিগন্যালিং ব্যবস্থা, স্বয়ংক্রিয় সমস্ত পদ্ধতি, প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানো ও বেড়িয়ে যাওয়া পর্যন্ত যাত্রীর সময়, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর খোলা বা বন্ধ হওয়ার সময়, এছাড়াও ট্রেনের মধ্যে ও প্ল্যাটফর্মে যাত্রীদের ঢোকা বা বেরনোর অবস্থা সব সম্পর্কে পর্যবেক্ষণ করেন সি আর এস। অন্যদিকে রেকের ব্রেকিং সিস্টেমটিকেও আরও একবার পরীক্ষা করে দেখে নেওয়া হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026