উপসর্গহীন করোনা আক্রান্তদের পরীক্ষা করার দরকার নেই, সিদ্ধান্ত রাজ্য সরকারের
এবার করোনা উপসর্গহীন রোগীদের আর করোনা পরীক্ষা করাতে হবে না, এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দেশে গত ১লা জুন আনলক-১ ঘোষণা হওয়ার পর লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর তার ফলেই নাজেহাল হয়ে পড়েছে বেশ কিছু রাজ্য। তবে কয়েকদিন আগে কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত একটি সমীক্ষা বলছে, করোনা উপসর্গহীন রোগীরা নিজেরাই সুস্থ হয়ে যাচ্ছেন। এর কারন হিসেবে বলা হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে আর তার ফলেই সুস্থ হয়ে উঠছেন তাঁরা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া এমন রিপোর্টের পর স্বস্তিতে অনেক রাজ্য। এবার বাংলাতেও যেসব রোগীর করোনা উপসর্গ মিলবে না তাঁদের করোনা পরীক্ষা না করানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এর ফলে যথেষ্ট উদ্বেগের মধ্যে রাজ্য সরকার। রাজ্য ছাড়াও গোটা দেশ জুড়েও সমানতালে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা উপসর্গহীন যাদের শরীরে কোভিড-১৯ প্রবেশ করছে এবং তাঁরা পরবর্তীতে নিজেরাই সেরে উঠেছেন তাঁদের শরীরে করোনার অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে বলে ধরে নেওয়া হবে। আর এই তথ্য পাওয়ার পরই বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করা শুরু করেছেন স্বাস্থ্য কর্মীরা। এই রক্তের নমুনা সংগ্রহ করার কারন হিসেবে বলা হয়েছে, অজান্তে কতজন মানুষ রাজ্যে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন তার হিসেব পাওয়া যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…