রাজ্য

শক্তি সঞ্চয় করে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘যশ’, বাংলার কোন কোন জেলায় চালাবে তাণ্ডব

করোনা সংকটের মাঝেই ঘূর্ণিঝড় আশঙ্কায় কাঁপছে দক্ষিণবঙ্গের জেলার বাসিন্দারা। ঠিক যেন গতবছরের পুনরাবৃত্তি ঘটতে চলেছে বাংলায়। গতবছর এই সময় নাগাদ বাংলার বুকে আস্ফালন দেখিয়েছিল আম্ফান ঘূর্ণিঝড়। চলতি বছরে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যশ ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তর অনুযায়ী বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যা শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২২ মে নাগাদ উত্তর আন্দামান সাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে যা তার ৭২ ঘন্টার মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ২৬ মে বা ২৭ মে দীঘা বা ওড়িশা বাংলার উপকূলে আছড়ে পড়বে।

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তার জিকে দাস বলেছেন, ঘূর্ণিঝড় মঙ্গলবার বিকেলের দিকে রাজ্যের উপকূলীয় এলাকায় কিছুটা এগিয়ে আসতে পারে। ঘূর্ণিঝড় কিছুটা এগিয়ে এলে মঙ্গলবার বিকেলে উপকূলবর্তী কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তারপর দিন ঘুরলে বৃষ্টিপাতের পরিমাণ জোরালো হবে। তবে ঘূর্ণিঝড় এলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বিষয়ে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং বাংলার প্রাণকেন্দ্র কলকাতা শহরকে সতর্ক করেছে। এই সমস্ত জেলায় প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বইবে যার ফলে জনজীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।

গতবছরের আমফানের ভয়াবহ স্মৃতির কথা মনে রেখেই চলতি বছরের ঘূর্ণিঝড়ের জন্য যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। আগে থাকতেই ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য প্রশাসনকে তৎপর করেছেন তিনি। ইতিমধ্যেই একাধিক সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য। বিপর্যয় মোকাবিলার সমস্ত দপ্তরের কর্মীদের বর্তমানে ছুটি বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তর অনুযায়ী এই ঘূর্ণিঝড় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না করলে উত্তর-পশ্চিমে এগিয়ে আসবে উত্তর বঙ্গোপসাগরে দিক থেকে এবং ২৬-২৭ মে নাগাদ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরের দীঘা, শংকরপুর, মন্দারমনি, তাজপুর, জুনপুট ইত্যাদি উপকূলে। এছাড়া ঘূর্ণিঝড়ের নাম শুনেই ঘুম উড়েছে সুন্দরবনবাসীদের। প্রশাসন বিশেষ করে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি এলাকায় নজর রাখছে। এছাড়া ২৩ মে এর মধ্যে সমুদ্র থেকে সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলার ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে নবান্ন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026