বিনোদন

ডিভোর্সের পর রোহিত সেনের এন্ট্রি শ্রীময়ীর জীবনে! বিয়ে নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের লেখিকা

বাঙালি মা কাকিমা ধারাবাহিকের মধ্যে প্রিয় ধারাবাহিক হল ‘শ্রীময়ী’। ধারাবাহিকের শুরু থেকেই দেখানো হয়েছিল হয় শ্রীময়ী একজন গৃহবধূ। শ্বশুর, শাশুড়ি, স্বামী আর তিন সন্তানকে নিয়ে সংসার। চিরকাল শশুরবাড়ি, স্বামী, সন্তানদের কাছে অবহেলিত একটি চরিত্র শ্রীময়ী। আর শ্রীময়ীর দুঃখকে মা কাকিমার নিজের দুঃখ মনে করা শুরু করেন। আর তাতেই শ্রীময়ীর টিআরপি বেশ ভালো। আর পিছনে দায়ী ইন্দ্রানী হালদারের অভিনয়।

বাঙালির এই প্রিয় ধারাবাহিক দেখতে দেখতে ৬০০ পর্ব পার করে ফেলছে। স্বামীর কাছে অবহেলিত, জুন আন্টির চক্রান্ত, ডিঙ্কার অসুখ, দিঠির হারিয়ে গিয়ে উদ্ধার হওয়া সব মিলিয়ে ৬০০ পর্ব পেরিয়েও আজ বহু বাঙালীর কাছে প্রিয় ধারাবাহিক এই শ্রীময়ী। নারীকেন্দ্রিক ধারাবাহিকে শ্রীময়ী যেমন প্রধান নায়িকা শ্রীময়ী তেমনই নায়ক হল রোহিত সেন। অনিন্দ্যর সাথে শ্রীময়ীর ডিভোর্সের পর রোহিত সেনের এন্ট্রি শ্রীময়ীর জীবনে। শুধু শ্রীময়ী নয়, তাঁর গোটা পরিবারের সব বিপদে থেকেছেন রোহিত বাবু। এছাড়া এদের কেমিস্ট্রি নজর কেড়েছে সকলের।

রোহিত যুবক অবস্থায় কলেজ জীবন থেকে দৃঢ়ভাবে ভালোবেসে এসেছে শ্রীময়ীকে। শ্রীময়ীর কষ্টে রোহিতবাবুর মন কেঁদে উঠেছে। শুধুমাত্র শ্রীময়ীকে ভালোবেসে আজ ও রোহিতের জীবনে কেউ আসেনি। দর্শক বুঝলেও কিছুতেই বুঝতে পারছেনা শ্রীময়ী। রোহিত সেনের সঙ্গে নতুন সংসার হোক শ্রীময়ীর। এই দাবি দিঠি, ডিঙ্কা সাথে অন্যান দর্শকদের। এই নিয়ে বহু দর্শক সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন বার বার। শ্রীময়ী আর রোহিতের মিলন নিয়ে কি বলছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি শ্রীময়ীর লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় এক সাংবাদিকদের সাথে এক ভার্চুয়াল সাক্ষাৎকারে আড্ডা দিয়েছিলেন, আর এতেই রোহিত আর শ্রীময়ীর বিয়ে হবে কিনা তা নিয়ে তিনি স্পষ্ট কিছু কথা জানান, তিনি জানেন,অনেকই নারীর জীবনে এইরকম একজন করে রোহিত সেন আছেন, তাঁরাও নিজের সংসার ভুলে রোহিত সেনের হাত ধরতে পারেননি। সেই রাগ থেকেই নানান কমেন্টস তিনি পান। তিনি আরো বলেন, শ্রীময়ী আগে একজন মা। এক মায়ের কাছে সবচেয়ে প্রিয় ও গুরুত্বপূর্ণ সম্পদ তাঁর ছেলেমেয়ে। নিজের মতো করে বাঁচার আগে ছেলে মেয়ের বিপদে ঝাঁপিয়ে যাওয়া আগে মনে করে শ্রীময়ী। সব কিছু উপেক্ষা করে রোহিত সেনের সাথে নিজের জীবন এগিয়ে যাওয়া তা শ্রীময়ীর চরিত্র নয়।

লীনা বলেন, চারপাশে যা ঘটে থাকে সেই লেখাই তিনি তাঁরই প্রতিফলন চিত্রনাট্যে। তিনি যদি তাঁর পরিচিত মহলে শ্রীময়ীর বয়সের কোনও নারী তাঁর সন্তানের সব বিপদ উপেক্ষা করে রোহিত সেনের মতো একজনের সঙ্গে সংসার করেন তা তিনি নিজেই ব্যক্তিগতভাবে মানতে পারবেননা। তাই লেখিকা হয়েও তাঁর চিত্রনাট্যে রোহিত আর শ্রীময়ীর বিয়ে নিয়ে কিছু লেখা হয়নি। তবে পরবর্তী কালে চিত্রনাট্য এইরকম ঘটনা তিনি লিখতে পারেন। তবে এটা লিখবেন তার কোনো নিশ্চিয়তা নেই।

আজকের দিনে নিজের সংসার বাঁচানোটাই শ্রীময়ীর কাছে জরুরি। এখন চিত্রনাট্যে দিঠিকে ছোটুর থেকে আলাদা করা মূল লক্ষ হয়ে উঠেছে শ্রীময়ীর। আর শ্রীময়ীর কাছে রোহিত সেন হল এমন এক বন্ধু। যার সাথে সব ভালো মন্দ আর নিজের বেঁচে থাকার রসদ পান তিনি। লীনা দেবী আরো বলেন শ্রীময়ী এই চরিত্রের মধ্যে তিনি নিজেকে দেখেছেন। বহু মা কাকিমাকে দেখেছেন। তাঁর চারপাশে অনেকে আছে, আম যাঁদের মধ্যে আত্মবিশ্বাস অনেক কম থাকে। তবে এই ধারাবাহিক দেখে নিজেরা সাহস পান কিছু করার।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026