রাজ্য

রাজ্যে আংশিক লকডাউন! জেনে নিন সারাদিন কোন কোন দোকান খোলা থাকবে

করোনা বাড়বাড়ন্তে অতিষ্ঠ গোটা দেশ। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে দেশে সংক্রমণ হার ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। শেষ ৯ দিনে দেশে প্রতিদিন প্রায় ৪ লাখের কাছাকাছি সংক্রমণ হয়েছে। ভয়াবহ পরিস্থিতির শিকার বাংলাও। এখানে বর্তমানে ২৪ ঘন্টায় আক্রান্ত হচ্ছেন ১৮ হাজারের কাছাকাছি মানুষ। এই পরিস্থিতিতে সংক্রমনের রাশ টানতে গতকাল নবান্ন কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে। গতকালের নির্দেশিকায় নবান্ন তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে শপিং মল, রেস্তোরাঁ, সুইমিং পুল, স্পা, বিউটি পার্লার ইত্যাদি সমস্ত জায়গা বন্ধ থাকবে। এছাড়া বাজার খোলা থাকবে নির্দিষ্ট সময়ের জন্য। বাকি অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে।

তবে গতকালের নির্দেশিকার পর দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল যে অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে কোন কোন দোকান খোলা যেতে পারে। সেই অনুযায়ী আজ শনিবার নবান্ন ফের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে সমস্ত পাইকারি এবং খুচরা দোকান এর ক্ষেত্রে সময়সীমা হবে সকাল ৭ টা থেকে ১০ টা এবং দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা। এই সময় এর বাইরে কোন পাইকারি বা খুচরো দোকান খোলা যাবে না। কাদের দোকান চলাকালীন মাস্ক পড়া বাধ্যতামূলক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। দোকানদারের সাথে কাস্টমারের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া অত্যাবশ্যকীয় পণ্যের দোকান হিসাবে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা, বিদ্যুৎ, টেলিকম, যানবাহন, মুদিখানা, মিষ্টির দোকান, মাংসের দোকান, দুধ সরবরাহ ইত্যাদি সারাদিন খোলা যাবে। তবে সেইসব দোকানও মানতে হবে করোনা বিধি।

সেই সাথে নবান্ন আজ তাদের বিজ্ঞপ্তিতে বিয়েবাড়ি সংক্রান্ত বিধিনিষেধ স্পষ্ট করেছেন। বিয়ে করতে হলে নূন্যতম অতিথিকে ডাকতে হবে। কোনভাবেই ৫০ জনের বেশি অতিথি আসতে পারবে না। এছাড়া প্রত্যেকটি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি কোভিড বিধি মেনে করতে হবে। বিয়ে বাড়িতে রাখতে হবে মাস্ক, স্যানিটাইজার। প্রত্যেককে বিয়ে বাড়ির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026