দেশ

ভয়ঙ্কর রুপ নিচ্ছে করোনা! দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়াল আরও এক সপ্তাহ

ইতিমধ্যেই করোনাভাইরাস এর বাড়বাড়ন্ত একেবারে মৃত্যুপুরীতে পরিণত হয়ে গেছে রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে দ্বিতীয় দফায় ছয় দিনের জন্য লকডাউন করা হয়েছিল দিল্লিতে কিন্তু পরিস্থিতি যে কে সেই রয়েছে। এই জন্য এই লকডাউন এর মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। গতমাসে দিল্লিতে পজিটিভিটি রেট অত্যন্ত দ্রুত হাতে বেড়েছিল এবং সেই রেট কমানোর জন্য মাঠে নেমে পড়েছিল দিল্লি সরকার।

তারপরই অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন দিল্লিতে লকডাউন করতে হবে। সেই সময় দিল্লিতে কিছুটা সংক্রমণের হার কমলেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ছিল। আগামী ৩ মে পর্যন্ত লকডাউন হওয়ার কথা ছিল দিল্লিতে। কিন্তু পরিস্থিতিতে এমন একটা পরিবর্তন হয়নি, এই কারণে দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে আরও সাত দিনের জন্য লকডাউন করতে হবে দিল্লিতে।

গত শুক্রবার দিল্লিতে নতুন আক্রান্ত হয়েছিলেন ২৭,০৪৭ জন। এছাড়াও মৃত্যু হয়েছিল ৩৭৫ জনের। বৃহস্পতিবার এ তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছিল প্রায় তিন হাজারের কাছাকাছি। তবে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। কিন্তু এই পরিসংখ্যান একেবারে সুখকর নয়। এই কারণে দিল্লিতে আগামী ১৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণার জন্য একাধিক ব্যবসায়ী সংগঠনের থেকে আবেদন করা হয়েছিল। ততদিন না করে আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লি সরকারের তরফ থেকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026