রাজ্য

নেই কোন গাড়ি, হাতে নগদ ৫ হাজার টাকা! মোট কত সম্পত্তির মালিক শুভেন্দু অধিকারী?

একুশে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে খবরের শিরোনামে বারংবার উঠে এসেছে শিশির পুত্র শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারী ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত নন্দীগ্রামের প্রার্থী হয়ে নির্বাচন লড়েন। তবে অন্যান্য বছরের মতো চলতি বছরে শুভেন্দু নন্দীগ্রামে ঘাসফুল শিবিরের সৈনিক আর নেই। এবারের বাংলা বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ এর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। আর বিজেপিতে যোগদান করার পর থেকেই তাঁকে তারা প্রথম সারির নেতার মত দায়িত্ব দিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ করার পর জানা গেছে যে শুভেন্দু অধিকারী এবার নির্বাচনের নন্দীগ্রামের বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াবে। প্রসঙ্গত শুভেন্দুর বিপরীতে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত শুক্রবার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রত্যেক রাজনৈতিক নেতাকে তার মোট সম্পত্তির হিসাব জানাতে হয়। এবার শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিয়ে তার মোট সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনল। জানা গিয়েছে, শুভেন্দুর মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। হলফনামা অনুযায়ী তার বর্তমানে কোন গাড়ি বা সোনাদানা নেই। সে ২০১১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছেন বলে জানা গেছে। ২০২৯-২০ অর্থবর্ষে শুভেন্দুর মোট আয়ের পরিমাণ ১১ লাখ ১৫ হাজার ৭১৫ টাকা।

অন্যদিকে গত ৫ বছর আগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন তখন তার মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা। তারমধ্যে অস্থাবর সম্পত্তি অর্থাৎ নগদ টাকা, ব্যাঙ্ক ব্যালেন্স, শেয়ার ইত্যাদির পরিমাণ ছিল ১৮ লাখ ৫২ হাজার ২৪২ টাকা ৩৫ পয়সা। হিসাব করে দেখা গিয়েছে গত বিধানসভা নির্বাচনের তুলনায় ৫ বছর পর শুভেন্দুর সম্পত্তি বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026