রাজ্য

‘টুম্পা সোনা’র পরে এবার ‘লুঙ্গি ড্যান্স’, বামেদের নতুন প্যারোডিতে চমক

ব্রিগেড সমাবেশের আগে বাংলা জনপ্রিয় গান টুম্পা সোনা নিয়ে প্যারোডি তৈরি করে একেবারে চমকে দিয়েছিল বাম ব্রিগেড। আর টুম্পা সোনার পরে এবারে বামেদের নতুন সংযোজন লুঙ্গি ডান্স। এবারে বামেরা তৈরি করেছে এই বলিউড গানের প্যারোডি। শুক্রবার সন্ধ্যার দিকে রাহুল রায় এবং নীলাব্জ নিয়োগী এই গানটি তৈরি করেছেন। টুম্পা সোনা গানের লিরিক্স ছিল – ‘ টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাবো ‘। আর এবারে লিরিকস রাখা হয়েছে ‘ লাল ফেরাও, হাল ফেরাও ‘।

এই স্লোগানটি বর্তমানে বামেদের মূল রাজনৈতিক প্রচার এর স্লোগান। কার্টুন ব্যঙ্গ চিত্রের মাধ্যমে তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ্য করা হয়েছে। রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে প্রথম থেকে উঠে আসছে সারদা, নারদা, এর মতো একাধিক সংস্থার আড়ালে তোলাবাজির অভিযোগ। বারংবার এই সমস্ত কারণে রাজ্যের নেতারা ইডির সমন পেয়েছেন।

অন্যদিকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ রেল, বীমা এর মতো একাধিক সংস্থার বেসরকারিকরণের অভিযোগ উঠেছে। এছাড়াও, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী করোনাভাইরাস এর সময় বলেছিলেন সারাদেশে তালি থালি বাজাতে। সেই বিষয়টিকে সুর এবং তাহলে ব্যঙ্গ করা হয়েছে বামেদের এই নতুন প্যারোডি তে।

বিজেপি কে আক্রমণ করার জন্য বারংবার তারা ব্যবহার করেছে দাঙ্গাবাজ শব্দটি। এছাড়াও তারা বলেছে, মাথা বিগড়াতে ধর্ম ফাটাচ্ছে জাতীয় কথা। বিজেপি এবং তৃণমূল এর মধ্যে কোন পার্থক্য নেই তা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে “বিজেমুল” কথাটি। অন্যদিকে ভোটের মুখেই শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, সময় একাধিক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বামেদের এই প্যারোডি তে তাদেরকেও কটাক্ষ্য করা হয়েছে। তাদের মূল বক্তব্য, তারা তৃণমূলে থাকার সময় দুর্নীতিতে যুক্ত ছিলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026