নিউজ

অবাক করা ছবি, বরকে পিঠে নিয়ে দৌড় দিলেন বউ-রা

আপনারা সকলেই আশা করি আয়ুষ্মান খুরানা অভিনীত দম লাগাকে হাইসা সিনেমাটি দেখেছেন। সেই সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে আয়ুষ্মান খুরানা কে পিঠে নিয়ে দৌড়ে ছিলেন চলচ্চিত্রে তার স্ত্রী ভূমি পেডনেকার। এবার সেরকমই কিছু একটা হল আন্তর্জাতিক নারী দিবসে। জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ লিঙ্গসমতা বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এবারে একটি অভিনব পন্থা গ্রহণ করল নেপালের দেব ঘাট গ্রামের একটি স্থানীয় স্কুল। আন্তর্জাতিক নারী দিবসের দিন স্বামীদের কাঁধে নিয়ে দৌড়লেন তাদের স্ত্রী রা। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য একটি অভিনব দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হলো। স্বামীদের কাঁধে চাপিয়ে দৌড় দিতে শুরু করলেন তাদের স্ত্রী রা।

প্রতিযোগিতায় অংশ নিলেন ১৬ জন জুটি। তারা একসাথে দৌড়ান প্রায় ১০০ মিটার। তাদেরকে উৎসাহ দানের জন্য দুদিকে ছিল মানুষের ঢল। একজন প্রতিযোগী জানান, “প্রতিযোগিতায় জিততে না পারলেও আমার এখানে অংশগ্রহণ করে অত্যন্ত ভালো লেগেছে। সর্বোপরি মহিলাদের এত সম্মান এবং প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটা দেখে খুবই ভালো লাগছে।” নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এই দৌড় প্রতিযোগিতা দেখার জন্য এসেছিলেন বহু মানুষ। প্রত্যেক অংশগ্রহণকারীদের একটি করে সার্টিফিকেট দেওয়া হয়েছে।

দেবগ্রাম এর প্রধান দুর্গা বাহাদুর থাপা বলেছেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে লিঙ্গ সমতার বার্তা ছড়াতে চেয়েছিলাম। এখানে কোনো রকম অর্থমূল্য ছিল না। এতদিন পর্যন্ত মহিলাদের কাজ ছিল শুধুমাত্র ঘর সামলানো। তাদের জীবনে কোনো রকম আশা ছিল না, কোন রকম স্বপ্ন ছিল না। কিন্তু এখন তাদের জীবন বেশ কিছুটা বদলেছে।”

তিনি আরো বলেন, ‘এখন নারীরা পুরুষদের থেকে কোন অংশে কিছু কম নয়। তারাও এখন পুরুষের দায়িত্ব নিতে পারেন। এই বার্তা আমরা ছড়াতে চেয়েছিলাম এই বিশেষ দৌড় প্রতিযোগিতার মাধ্যমে। প্রত্যেক অংশগ্রহণকারীকে আমরা সংবর্ধনা জানাই। এবং তাদের স্পিরিটকে কুর্নিশ জানাই।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026