নিউজ

সামনেই দোল ও হোলি, কেমন থাকবে শহর কলকাতার মেট্রো পরিষেবা? জানুন বিস্তারিত

সামনেই দোলযাত্রা বা হোলি। আর এই দুইদিন প্রত্যেক বছর ট্রেন চলাচলে প্রভাব পড়ে। এবারও মেট্রো যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হবে হোলি বা দোলের দিনে। গত বছরের তুলনায় এবছর শহর কলকাতায় মেট্রোর উপর শহরবাসীর নির্ভরতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। একদিকে শিয়ালদহ স্টেশন যোগ হওয়ার পরে গুরুত্ব বেড়েছে গ্রিন লাইনের মেট্রো পরিষেবায় পাশাপাশি বেহালার দিকে এ বছরের নয়া সংযোজন হিসেবে রয়েছে পার্পেল লাইন। আগামী মঙ্গলবার দোল এবং বুধবার হোলি। সেই উপলক্ষে উত্তর-দক্ষিণ মেট্রো কম চলবে। তবে ওই দু’দিন জোকা-তারাতলা মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে।

কলকাতা শহর মেট্রো নির্ভর হয়ে ওঠায় এই দুদিন মেট্রোর সংখ্যা কম থাকায় চরম ভোগান্তিতে পড়তে হবে অফিসযাত্রীদের। দোলের দিনে উত্তর-দক্ষিণ মেট্রোর পরিষেবা শুরু হবে দুপুর ২:৩০ এ। ওই দিন আপ এবং ডাউন মিলে ৬০টি ট্রেন চলবে। এর মধ্যে ৫৮ টি ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলবে। শেষ ট্রেন অবশ্য সপ্তাহের অন্যান্য দিনের সূচি মেনেই চলবে। ওই দিন আধঘণ্টা সময়ের ব্যবধানে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২২টি ট্রেন চলবে। দুপুর ৩টে থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত পরিষেবা চালু থাকবে।

তার পরদিন অর্থাৎ বুধবার হোলির দিন মোট ১৮৮ টি ট্রেন চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অব্দি মোট ১৬৪ টি মেট্রো চলবে। সকালে নির্ধারিত সময়ে ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। সপ্তাহের অন্যান্য কাজের দিনের সূচি মেনেই অন্তিম মেট্রো ছাড়বে। ওই দিন ইস্ট-ওয়েস্ট মেট্রোয় নির্ধারিত ১০৬টি ট্রেনের পরিবর্তে ৯০টি ট্রেন চলবে। তবে দিনের প্রথম ট্রেন ও শেষ ট্রেনের সময়সূচী অপরিবর্তিত থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026