বলিউড

Urfi Javed: খোলা পিঠে সাপের মত এ কি জড়িয়েছেন গায়ে! উরফির পোশাক দেখে চোখ কপালে নেটজনতার একাংশের

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই চর্চায় উরফি।

খুব সম্প্রতি আবারো উরফিকে দেখা গিয়েছে তার ইউনিক স্টাইলে। বলাই বাহুল্য, এখন সেই স্টাইল দেখেই চোখ কপালে সাধারণের। মিডিয়ার পাতায় প্রায়ই নিজের অদ্ভুত সাজ-পোশাকের জন্য জনপ্রিয় তিনি। সপ্তাহে দুই একবার চলে আসেন নিজের ভিন্নধর্মী সাজ নিয়ে, যা দেখে অবাক হয়ে যান সাধরণের পাশাপাশি পাপারাজিৎরাও। এবার অভিনেত্রী যে পোশাকে দেখা দিয়েছেন, তা যে তার আগের সমস্ত স্টাইলকে টেক্কা দিয়েছে সেকথা মানছেন গোটা নেটজনতা।

সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওটি অভিনেত্রী নিজেই নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন। খোলা পিঠে শুধুমাত্র বাঁধা রয়েছে একটি সরু পোশাকের দড়ি। পাশাপাশি নিজের সামনের গোপন অংশ ঢাকার জন্য সাপের মতো পেঁচানো স্টাইলে বানিয়ে নিয়েছেন পোশাক। সাথে সবুজ কাপড় দিয়ে বানিয়েছিলেন লং স্কার্টও। পিছন থেকে দেখে সাপ জড়িয়ে আছে মনে হলেও ক্যামেরার দিকে অভিনেত্রী ঘুরতেই স্পষ্ট হয়েছে সবটা। টপনটে হালকা মেকাপ নিয়েছিলেন এই বেশে। পরেছিলেন হাইহিলও। তার এই সাম্প্রতিক লুক যে রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026