রাজ্য

দুটি গাড়ির ঋণ, জেনে নিন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর সম্পত্তির পরিমান কত

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। ইতিমধ্যেই ৪ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর বাকি ৪ দফা নির্বাচন। পঞ্চম দফার নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। এই পঞ্চম দফা নির্বাচনে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন বিখ্যাত কীর্তন গায়িকা অদিতি মুন্সি। তিনি গত ৪ মার্চ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। কাশফুল শিবিরে যোগদান করার পরই তিনি রাজারহাট গোপালপুর কেন্দ্রের প্রার্থী হয়ে যান। তার বিপক্ষে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে শমীক ভট্টাচার্য এবং সংযুক্ত মোর্চা প্রার্থী শুভজিৎ দাসগুপ্ত। সম্প্রতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র পেশ করেছেন অদিতি মুন্সি এবং সেইসাথে তার সম্পত্তির হিসাব এর হলফনামা জমা দিয়েছেন তিনি। আজকের এই প্রতিবেদনে অদিতি মুন্সির সম্পত্তি সম্বন্ধে জেনে নিন।

হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, অদিতি মুন্সি ২০১৯-২০ অর্থবর্ষে উপার্জন করেছেন ৪ লাখ ১৯ হাজার ৪৪০ টাকা। তার হাতে বর্তমানে নগদ হিসেবে রয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। তার নামে দুটি সেভিংস একাউন্ট আছে যাতে যথাক্রমে ২ লাখ ২ হাজার ২৭২ টাকা ও ২০ লাখ ৭৭৩ টাকা রয়েছে। এছাড়া এসবিআই ব্যাংকে তার একটি ১ লাখ ৬৯ হাজার ৫৪০ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। তার নিজের দুটি গাড়ি রয়েছে। প্রথমটি হলো জাইলো যার মূল্য প্রায় ১৮ লাখ ৪৫ হাজার ৪৫৩ টাকা। এছাড়া সে ২০১৮ সালে একটি ফরচুনার গাড়ি কিনেছে যার দাম ৩২ লাখ ৭৯ হাজার ২২২ টাকা। তবে সম্প্রতি অদিতি এই দুটি গাড়ির ঋণশোধ করছে। প্রথম গাড়ির ক্ষেত্রে এখন অব্দি ৩৫ হাজার ও দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ১২ লাখ টাকা ঋণ শোধ করা বাকি আছে তার।

অন্যদিকে অদিতির স্বামী দেবরাজের হাতে রয়েছে ৪৫ হাজার টাকা। তার সেভিংস অ্যাকাউন্টে আছে ৪৯ লাখ ৭৬৭ টাকা। এছাড়া একটি কারেন্ট অ্যাকাউন্টে আছে ৬২ হাজার ৭৬ টাকা। এছাড়া তার নামে একটি ১ লাখ ও আড়াই লাখ টাকার জীবনবিমা আছে। তবে তার শেয়ারবাজারে তেমন কোন বিনিয়োগ নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026