আগামী মাসেই রয়েছে ইউজিসি NET পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনে পাওয়া যাবে জুনিয়র রিসার্চ স্কলার ও লেকচারার হওয়ার সুযোগ। আর এর মধ্যেই আবার রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের যোগ্যতামান নির্ধারণের সেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য কলেজ সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পরীক্ষা হবে আগামী বছরের ৮ জানুয়ারি। SET পরীক্ষা সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কি ভাবে করবেন আবেদন?
SET পরীক্ষার জন্য আবেদন করতে যেতে হবে wbcsc.org.in ওয়েবসাইটে। সাইটের উপরের দিকে থাকবে ‘Click here to apply Online Registration for State Eligibility Test’ এই অপশন। এখানে ক্লিক করলে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য একটি নতুন উইন্ডো খুলবে। বিস্তারিত বিবরণ পরে Apply Now অপশনে ক্লিক করুন। তারপর খুলে যাবে নতুন ফর্ম। এরপর দিতে হবে প্রসেসিং ফি। তারপর করতে হবে সাবমিট। এরপর ওই ফর্ম প্রিন্ট করে নিন।
কারা আবেদন করতে পারবেন?
যারা স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন।
আপনাদের জানিয়ে রাখি, এই সেট পরীক্ষা হবে ৪০ টি বিষয়ে। তবে এবারের পরীক্ষায় থাকছে বিশেষ চমক। এবার প্রশ্নপত্র ইংরেজির সাথে হবে বাংলাতেও। তবে ১০ টি বিষয়ে এই প্রশ্ন হবে বাংলাতে। আবেদন নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি query@wbcsconline.in মেল করতে পারবেন।
The milestone 50th season of Survivor is underway in Fiji, and PEOPLE senior news editor…
Lancashire’s iconic Beat-Herder Festival is set to celebrate its 21st year in style, returning from…
During the February 25 episode of the New Heights podcast, which Kelce co-hosts with his…
Christina Applegate is sharing a candid look at her daily life as she continues to…
The 24th Annual Visual Effects Society (VES) Awards honored the year’s most groundbreaking achievements in…
The Scream franchise has carved out a unique place in horror history, and the latest…