ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : সমস্ত রকম ভিটামিন খনিজ ক্যালরিতে ভরপুর নারকেল একটি চমৎকার ফল যা প্রতিদিনের খাদ্যতালিকায় আপনি নিজের মত করে ব্যবহার করতে পারবেন খাবারের স্বাদ আনার জন্য। তবে শুধু স্বাদের জন্যই নয়, বিভিন্ন শারীরিক সুস্থতার জন্য নারকেল খুবই প্রয়োজনীয় জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক দপ্তর। আসুন জেনে নি সুস্বাস্থ্য বজায় রাখতে নারকেলের কিছু গুণের কথা-
প্রথমতঃ নারকেলে পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় এটি উচ্চ রক্তচাপ কমাতে উপকারী। তাই উচ্চরক্তচাপভোগী রোগীদের ক্ষেত্রে নারকেলের জল নিয়মিত পান করা খুবই প্রয়োজন।
দ্বিতীয়তঃ নারকেলের মধ্যে প্রচুর আঁশ রয়েছে যা পানে দীর্ঘ সময় সেটি পেটভর্তি রাখতে সাহায্য করে। ফলে নারকেলের জল ওজন কমাতেও সাহায্য করে থাকে।
তৃতীয়তঃ নারকেলের জলে সব ধরনের ভিটামিন ও খনিজ রয়েছে যা শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে শরীরকে হাইড্রেটেড রাখতে উপকারী।
চতুর্থতঃ যারা নিত্যদিন অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে নারকেলের জল নিয়মিত পান খুবই প্রয়োজনীয়। নারকেলের জল অম্লতা দূর করে থাকে।
পঞ্চমতঃ স্মৃতিশক্তি বাড়াতে নারকেলের তেল খুবই কার্যকরী। নারকেলের তেল ভুলে যাওয়ার মতো সমস্যা, ডিমেনশিয়া ও আলঝেইমার্স এর মত রোগ প্রতিরোধেও সাহায্য করে থাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…