ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : ভারতের ট্রাফিক আইন খুবই কড়া। কিন্তু তার মধ্যে অনেক ফাঁকও আছে। সেপ্টেম্বরের প্রথম থেকেই ট্রাফিক আইনে কিছু পরিবর্তন করা হয়েছে। কিছু কিছু নিয়ম আরো কড়া করে তোলা হয়েছে। এখানে কিছু কিছু বিষয়ে জরিমানার কথা বলা হয়েছে। যেমন- গাড়ি চালানোর সময় যদি হেলমেট না থাকে তবে সে ক্ষেত্রে জরিমানা দিতে হবে। এছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালালে বা গাড়িতে অতিরিক্ত যাত্রী থাকলে জরিমানা দিতে হবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে একটি যাত্রীকে হেলমেট না থাকার কারণে জরিমানার কথা বলা হয়েছে। কিন্তু যাত্রীটি যা যুক্তি দেখিয়েছেন তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন! যাত্রীটি বলেছেন সে হেলমেট না পরে গাড়ি চালায়নি। হেলমেট না পরা অবস্থায় গাড়িটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাই গাড়ি নিয়ে হেলমেট ছাড়া হেঁটে যাওয়া কোনো অপরাধ না। এই কথা শোনার পর পুলিশ কোনো জবাব দিতে পারেনি।
এই ভিডিওটি ছিল 30 সেকেন্ডের। ভিডিওটিতে দেখা যাচ্ছে- যাতে হেলমেট না থাকার কারণে জরিমানা দিতে না হয় তাই গাড়ি চালকরা পুলিশের সামনে তাদের গাড়ি কে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল।
এই ভিডিও নিয়ে অনেকেই সমালোচনা করেছে। অনেকে তার এই বুদ্ধির জন্য তাকে প্রশংসা করছেন। আবার অনেকে তাকে ক্রিয়েটিভও বলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…