সম্প্রতি অসমে এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই এ নিয়ে প্রতিদিন বিতর্ক হচ্ছে। নাগরিকপঞ্জিতে লাখ লাখ বিদেশির নাম রয়েছে বলেছে দাবি অনেকের। আবার কারো অভিযোগ যে তালিকাতে উপস্থিত নেই লাখ লাখ প্রকৃত ভারতীয়ের নাম। এবিষয়ে সোমবার গুয়াহাটিতে আয়োজিত নেডা (নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স)-র চতুর্থ কনক্লেভে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “শুধু আসাম নয়, আমাদের লক্ষ্য সারা দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানো। ভারতে একজন বেআইনি বিদেশিকেও থাকতে দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “ ছোট রাজ্যগুলোর ধারণা, আসাম থেকে তাড়া খেয়ে অবৈধ অভিবাসীরা ওই সব রাজ্যে ঘাঁটি গাড়ছে। কিন্তু তারা পাশের রাজ্যে ঢুকেও বাঁচতে পারবে না। আমরা গোটা দেশকেই অনুপ্রবেশকারীমুক্ত করতে বদ্ধপরিকর।”
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…