ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া বা মাঝরাতে খিদে পাওয়ার মতো সমস্যা অনেকেরই দেখা যায়। আর এই সমস্যায় সারারাত আর ঘুম আসতে চায়না। যার ফলে সারারাত একপ্রকার অস্বস্তিতেই কাটাতে হয়। এই সমস্যা সমাধানে চিকিৎসা দপ্তর কিছু খাওয়ারের পরামর্শ দিয়েছেন যা খেলে রাতে ঘুম ভালো হবে-
১: কলা:- ম্যাগনেসিয়াম এ ভরপুর পাকা কলা ঘুম-নিয়মিতকরণ হরমোন মেলাটোনিন উৎপাদন করে। এছাড়া কলাতে থাকা কার্বোহাইড্রেট এবং ফাইবার দৃঢ় শক্তি যোগান দেয় ও খিদে কমাতে সাহায্য করে।
২: মধু:- মধুতে ঘুম উৎপাদনকারী হরমোন অ্যামিনো অ্যাসিড ট্রিপটোফান রয়েছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক চামচ করে মধু খেলে এটি ভালো ঘুম আনতে উপযোগী।
৩: কাজুবাদাম:- প্রচুর আঁশ ও পুষ্টিকর উপাদান এর সম্পূর্ণ কাজুবাদাম শরীরকে সুস্থ রাখতে বেশ উপকারী। এছাড়া কাজুবাদাম ‘ঘুমবান্ধব’ হিসেবেও পরিচিত।
৪: দুধ:- কথাতেই আছে প্রতিদিন রাত্রে ভালো ঘুম আনে এক গ্লাস দুধ। দুধকে সুষম খাদ্য বলা হয়। ঘুমোনোর আগে নিয়মিত দুধ পান শরীর থেকে মেলাটোনিন ও ট্রিপটোফান হরমোন নিঃসৃত করে যা ভালো ঘুম হতে সাহায্য করে। গরম দুধ শরীরের মাংসপেশি শিথিল রাখে যার ফলে তাড়াতাড়ি ঘুম আসে।
৫: চেরি:- চেরি তে থাকা মেলাটোনিন রক্ত চলাচলে সহায়তা করে এবং মাথা ব্যথা ও মাইগ্রেনের মত সমস্যা কমায়। রাতে ঘুমোনোর আগে চেরি ফল খেলে তা ঘুম ভালো হতে সাহায্য করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…