জীবনযাপন

এই সবজি ও ফলগুলো খেলে কিন্তু ওজন কমার বদলে ওজন বেড়ে যেতে পারে!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ওজন বাড়া নিয়ে চিন্তিত আছেন? চিকিৎসকের পরামর্শ মেনে শুরু করলেন বিভিন্ন রকমের সবজি খাওয়া? কিন্তু জানেন কি সব সবজিতে কিন্তু ওজন কমে না। এমন অনেক সবজি আছে, যেগুলো ওজন কমানোর বদলে ওজন বাড়িয়ে দেয়। কার্বোহাইড্রেট যুক্ত খাবার ছেড়ে ওজন কমানোর জন্য অনেকেই সবজি খাওয়া শুরু করেন। কিন্তু এমন অনেক সবজি আছে যেগুলো কার্বোহাইড্রেটে পরিপূর্ণ। সেইসমস্ত সবজি খেলে ওজন তো কমেই না, উলটে বেড়ে যায়।

এগুলোর মধ্যে আছে আলু, ভুট্টা, মটরশুঁটির মতো সবজি এবং পাকা আম, পাকা কলার মতো ফলগুলি। চিকিৎসকরা বলছেন যে, স্টার্চ বিহীন সবজি ও ফল যারা প্রতিদিন খেয়ে থাকেন তাদের ওজন বাড়ার হার কমে যায়। কিন্তু স্টার্চ যুক্ত সবজি যেমন, আলু, ভুট্টা, মটরশুঁটি ইত্যাদি বেশি খেলে ওজন কমার বদলে বাড়তেই থাকে। আর এর থেকেই একধিক রোগের সুত্রপাত হয়, যেমন- টাইপ টু ডায়াবেটিস, হার্টের সমস্যা ইত্যাদি।

তাই ওজন কমানোর জন্য যদি আপনি চেষ্টা করছেন তাহলে খাবারের তালিকায় আলু ভুলেও রাখবেন না। আলুতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে। একই কথা ভুট্টা, মটরশুঁটি এদের ক্ষেত্রেও খাটে। এরই সাথে পাকা আম, পাকা কলা, আনারস ইত্যাদি ফলও কিন্তু ওজন কমানোর বদলে বাড়ানোর জন্য দায়ী। এগুলোতে থাকে প্রাকৃতিক চিনি যা ওজন বাড়ায়। ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক এগুলোতে কমে ওজন। তাই এই সবজি গুলো বেশি করে খান।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026