ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : ভরপুর ক্যালরিসমৃদ্ধ খেজুর খুবই পুষ্টিকর একটি খাদ্য। এতে রয়েছে ভিটামিন, মিনারেল ও আঁশ। ভিটামিনগুলোর মধ্যে রিবোফ্লাবিন, নায়াসিন, থায়মিন ইত্যাদি উল্লেখযোগ্য এবং মিনারেলসগুলোর মধ্যে উল্লেখযোগ্য সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। খেজুরে রয়েছে প্রয়োজনীয় আঁশ যা আমাদের হজমশক্তি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করতে সাহায্য করে। এছাড়া খেজুর চোখের সমস্যায় সুরক্ষা প্রদান করে থাকে। খেজুরে মিনারেলস থাকায় এটি আমাদের হাড়ের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে এবং হাড় ক্ষয় হয়ে যাওয়ার মতো সমস্যা সমাধান করে। খেজুরে থাকা আয়রন রক্তস্বল্পতা দূর করে থাকে। এছাড়া ডায়রিয়ার মতন সমস্যায় খেজুর খুবই উপকারী। খেজুরের রয়েছে যথেষ্ট পরিমান ক্যালরি। সেক্ষেত্রে খেজুর ডায়েট হিসেবে চমৎকার একটি খাদ্য। যাদের পেশি সাধারণত ভাবে দুর্বল বা যারা শরীরীক ভাবে খুব বেশি রোগা তারা ওজন বৃদ্ধিতে নিয়মিত খেজুর খেতে পারেন। খেজুর শক্তি বৃদ্ধিতে যথেষ্ট উপকারী। সুগার ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে খেজুর খেতে পারেন। সমস্ত গুনাগুন বিবেচনা করে পুষ্টিবিদরা প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত তিনটি খেজুর রাখার পরামর্শ প্রদান করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…