ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : পুষ্টিগুণে ভরপুর কামরাঙ্গায় রয়েছে ভিটামিন সি প্রোটিন ও ম্যাগনেসিয়াম যা স্বাস্থ্য সুরক্ষায় উপকারী। কামরাঙ্গা তে থাকা এসকল উপাদান বিভিন্ন শারীরিক সমস্যা দূর করে থাকে। জেনে নিন কি কি সমস্যা দূরীকরণে কামরাঙ্গা উপযোগী –
প্রথমতঃ ভিটামিন সি’ এর পরিমাণ বেশী থাকায় কামরাঙ্গা বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এছাড়া এটি জ্বর, গলা ব্যথা ইত্যাদির মতো সমস্যা সমাধানেও কার্যকরী। রক্তের শ্বেত কণিকা বাড়াতেও এটি সাহায্য করে থাকে।
দ্বিতীয়তঃ কামরাঙ্গার মধ্যে রয়েছে খুবই কম পরিমাণ ক্যালোরি যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়া কামরাঙ্গা খাদ্য হজমেও বেশ উপকারী।
তৃতীয়তঃ কামরাঙ্গাতে থাকা পলিফেনোলিক উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়া এর মধ্যে থাকা আঁশ কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।
চতুর্থতঃ কামরাঙ্গাতে পটাশিয়াম ও সোডিয়াম এর পরিমাণ থাকায় এটি রক্তচাপ সঠিক রাখে। যার ফলে হৃদপিণ্ড ভালোভাবে কাজ করে।
পঞ্চমতঃ কামড়াঙ্গাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের সুরক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…