টেক বার্তা

Aadhaar কার্ডের সাথে UAN নম্বর লিঙ্ক আছে? না থাকলে পাবেন না PF-এর টাকা

নতুন নিয়ম কার্যকর করা হয়েছে ইতিমধ্যেই। তা সত্ত্বেও যাদের আধারের সাথে UAN লিঙ্ক করা হয়নি, তাদের প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকারী সংস্থার টাকা আপনি পাবেন না। নতুন নিয়মে নিয়োগ কর্তাকে কর্মীর PF আকাউন্টে Aadhaar কার্ডের নম্বর ভেরিফাই করানোর কথা বলা হয়েছে EPFO এর পক্ষ থেকে। ২০২০ সালে এসেছিল এক নতুন ধারা। সেই ১৪২ ধারা অনুসারে, PF ফান্ডের এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এই নিয়ম কার্যকর করা হয়েছে EPFO এর পক্ষ থেকে।

এই নতুন নিয়মে যদি Aadhaar এর সাথে UAN নম্বর যুক্ত না থাকে তবে আপনি আপনার PF পাবেন না। আর তা ভেরিফাই করানো না হলে ECR জমা দেওয়া হবেনা বলেও জানানো হয়েছে এই নতুন নিয়মে। ইতিমধ্যেই EPFO তার সদস্যদের কাছে তথ্য পাঠিয়ে এই বিষয়ে সতর্ক করে দিয়েছে। এইবার আপনার মাথায় প্রশ্ন আসছে যে কী করে Aadhaar কার্ডের সাথে UAN লিঙ্ক করাবেন? জেনে নিন,

Umang অ্যাপের মাধ্যমে Aadhaar আর UAN লিঙ্ক করার সুবিধা বহু দিন ধরেই শুরু করা হয়েছিল। এই অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি নিজের Aadhaar কার্ডের সাথে UAN লিঙ্ক করাতে পারবেন। প্রথমে এই অ্যাপে UAN নম্বর লিঙ্ক করাতে হবে। তারপেই আপনার মোবাইল নম্বরে আসবে একটি OTP। সেই OTP দিয়ে আপনাকে Aadhaar নম্বর দিতে হবে। এর পরে আরও একবার OTP যাবে আপনার নম্বরে। সেখানে গিয়ে OTP দিলেই হয়ে যাবে আপনার Aadhaar কার্ডের সাথে UAN নম্বর লিঙ্ক। এছাড়া ও এই একই কাজ আপনি করতে পারবেন EPFO এর পোর্টাল – https://iwu.epfindia.gov.in/ekyc তে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026