তিয়াসা রায় (Tiasa Roy) সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। প্রায়ই তিয়াসা নিজের বিভিন্ন ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁকে ‘কৃষ্ণকলি’ শ্যামার রূপে দেখতে সবাই অভ্যস্ত হলেও তিয়াসা বারবার ছক ভেঙে দিতে ভালোবাসেন। লকডাউনের ফলে শুটিং বন্ধ থাকলেও ছবি শেয়ার করা বন্ধ করেননি তিয়াসা। সম্প্রতি লেহেঙ্গা-চোলি পরা একটি ছবি শেয়ার করেছেন তিয়াসা।
ছবিটি ব্রাইডাল ফটোশুট হিসাবে তোলা হলেও ছবির স্টাইলাইজেশন সম্পূর্ণ ব্রাইডাল নয়। গোল্ডেন নেটের চোলি ও হালকা সবুজ রঙের লেহেঙ্গা পরে তিয়াসাকে যথেষ্ট সুন্দর লাগছিল। তার সঙ্গে মানানসই করে তিয়াসা পরেছেন কুন্দনের গয়না। নেটিজেনদের কাছে তিয়াসার এই লুক প্রশংসিত হয়েছে।
অভিনয়ে আসার আগেই তিয়াসার বিয়ে হয়ে গেছে সুবান রায় (suban Roy)-এর সাথে। তিয়াসার সঙ্গে সুবানের সংসারে প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও পরবর্তীকালে অভিনেত্রী হিসাবে তিয়াসার জনপ্রিয়তা তাঁদের মধ্যে অশান্তির কারণ হয়ে ওঠে। তিয়াসার মা সুবানের সঙ্গে তিয়াসার বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তিয়াসা ও সুবান নিজেদের মধ্যে মিটমাট করে নেন। এমনকি গত বছর তাঁরা দুজনে বিবাহ বার্ষিকীও পালন করেন। তাঁদের বিবাহ বার্ষিকীর থিম ছিল নীল। নীল রঙের শাড়িতে সেজেছিলেন তিয়াসা। সুবান সেজেছিলেন নীল রঙের পাঞ্জাবীতে। এমনকি বিবাহ বার্ষিকীর কেকের রঙ ছিল নীল। তবে লকডাউনের কারণে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান ঘরোয়াভাবেই হয়েছিল। এরপর থেকেই তিয়াসাকে দেখা যায়, সুবানের সঙ্গে একাধিক ইন্সটাগ্রাম রিল শেয়ার করতে। কিন্তু সুবান ক্যামেরা ফ্রেন্ডলি নন। তাই রিলগুলিতে তাঁর অ্যাকটিভিটি যথেষ্ট কম থাকে।
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’ নিয়েছে কুড়ি বছরের লিপ। এই মুহূর্তে সিরিয়ালের নায়িকা শ্যামা এখন প্রৌঢ়া। সিরিয়ালে প্রবেশ করেছে শ্যামা ও নিখিলের একমাত্র মেয়ে কৃষ্ণা। সেও তার মায়ের মত ভজন গায়। ইতিমধ্যেই‘কৃষ্ণকলি’-তে শ্যামা ও নিখিলের পুনর্বিবাহের দৃশ্যায়ণ হয়েছে। শ্যামার চরিত্রে অভিনয় করছেন তিয়াসা রায় (Tiasa Roy) এবং নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য (Nil bhattacharya)।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…