টেক বার্তা

Whatsapp আনছে নতুন ‘ফ্ল্যাশ কল’ ফিচার, চ্যাটিং হবে আরও মজার

একদিন Whatsapp এর নতুন প্রাইভেসি পলিসি, অন্যদিকে তার সাথে কেন্দ্রের বিবাদ। এই উভয় কারণে একের পর এক জল্পনা চলেই যাচ্ছে। আর এই জল্পনাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তবে এমন অবস্থার মাঝেই এক নতুন ফিচার লঞ্চের জন্য পরীক্ষা চালাচ্ছে ম্যাসেজিং কোম্পানি Whatsapp। এই ফিচারের নাম ফ্ল্যাশ কল ফিচার। গ্রাহকরা যাতে আরঅ দ্রুত তাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন, সেই জন্যই চালু করা হচ্ছে এই ফিচার।

একজন গ্রাহক যখন Whatsapp এ লগ ইন করেন, তখন তার মোবাইল নম্বরে পাঠানো হয় এক ৬ ডিজিটতে র ভেরিফিকেশন কোড। এই পদ্ধতিরই ব্যতিক্রম লঞ্চের চেষ্টায় রয়েছে ম্যাসেজিং অ্যাপ Whatsapp। এর পর থেকে গ্রাহকদের নতুন ফিচারের মাধ্যমে ভেরিফাই করতে চায় কোম্পানি। কারণ ৬ ডিজিটের কোড গিয়ে তা লিখে লগ ইন করতে গ্রাহকদের অনেকটা সময় দিতে হয়। অনেকক্ষেত্রে এই পদ্ধতি একবারে সফল না হওয়ার কারণে আরও একবার কোডটি পাঠাতে হয়। কিন্তু এই ফ্ল্যাশ কল ফিচার ব্যবহার করলে অনেক সংক্ষেপে কাজটি করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি মাল্টি ডিভাইজ সাপোর্ট নিয়ে হাজির হয়েছে Whatsapp কর্তৃপক্ষ। এই ফিচার চালু করা হলে একাধিক ফোনে একসাথে চালানো যাবে Whatsapp কে। তবে WABetaInfo হতেই জানানো হয়েছে এই ফ্ল্যাশ কলের বিষয়টিকে। এই বিষয়টিকে সর্বপ্রথম দেখা গিয়েছে Whatsapp Beta 2.21.11.7 ভার্সানে। WABetaInfo এর তরফ থেকে জানানো হয়েছে যে এই ফ্ল্যাশ কলে কোম্পানির থেকে একটি কল নিজে আসবে আবার তা কেটে যাবে, এটুকুর মধ্যেই যাচাই করে নেবে Whatsapp।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026