নিউজ

জেনে নিন, কবে থেকে 5G ইন্টারনেট পরিষেবা চালু হবে

শীঘ্রই 4G পেরিয়ে 5G ইন্টারনেট (Internet) পরিষেবা চালু হতে চলেছে ভারতে (Imdia)। ২০২১-এর জানুয়ারি (January) থেকেই বিশ্বের বিভিন্ন স্মার্টফোন (Smartphone)প্রস্তুতকারী সংস্থা 5G প্রযুক্তি সহায়ক হ্যান্ডসেটের উৎপাদন ও বিক্রি শুরু করে দিয়েছে।

নতুন 5G প্রযুক্তি সহায়ক স্মার্টফোনগুলিতে আপাতত 4G গতির ইন্টারনেট পরিষেবা মিললেও ভবিষ্যতে 5G ইন্টারনেট পরিষেবাও সাপোর্ট করবে এই হ্যান্ডসেটে। তবে ভারতে কবে থেকে 5G ইন্টারনেট পরিষেবা চালু হচ্ছে, সে বিষয়ে সম্প্রতি ইঙ্গিত মিলেছে।

দেশজুড়ে শুরু হতে চলেছে 5G ইন্টারনেট পরিষেবার ফিল্ড ট্রায়াল। ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (DoT) জানিয়েছে, দেশে 5G পরিষেবা শুরুর প্রস্তুতি চলছে। আর দুই থেকে তিন মাসের মধ্যেই দেশে 5G Field Trial শুরু হতে চলেছে।

ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (DoT) আইটি সম্পর্কিত সংসদীয় কমিটিকে জানিয়েছে যে, 5G ট্রায়ালের জন্য এখনও পর্যন্ত ১৬টি আবেদন জমা পড়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে, Reliance Jio প্রথম 5G পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছিল।

ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (DoT) গত মাসে ৭০০ MHz (মেগাহার্টজ), ৮০০ MHz, ৯০০ MHz, ১৮০০ MHz, ২১০০ MHz, ২৩০০ MHz এবং ২৫০০ MHz স্পেকট্রাম ব্যান্ড নিলামের জন্য নোটিশ জারি করেছে।

ইতিমধ্যেই 5G ট্রায়াল করে ফেলেছে Airtel। ৩৩০০ MHz এবং ৩৬০০ MHz স্পেকট্রাম ব্যান্ড বিশ্বব্যাপী 5G ইন্টারনেট পরিষেবার জন্য আদর্শ হিসাবে বিবেচিত হয়। তবে, 5G ইন্টারনেট পরিষেবার ট্রায়ালের আগে ৩৩০০ MHz এবং ৩০০০ MHz-এর স্পেকট্রাম ব্যান্ডের নিলাম করা হবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026