নিউজ

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে সাজা ঘোষণা করল এনআইএ আদালত, দোষী পেল ২৯ বছরের কারাদণ্ড

২০১৪’র খাগড়াগড় বিস্ফোরণ, ২ অক্টোবর (October) গোটা খাগড়াগড় কেঁপে উঠেছিল এক ভয়াবহ বিস্ফোরণে। বাংলার বুকে এই মাত্রার বিস্ফোরণ দেখেনি মানুষ। ঘটনার পর থেকেই তদন্ত চালাচ্ছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। চার বছর আগে বর্ধমানে (Burdwan) বোমা বিস্ফোরণকাণ্ডের অন্যতম মূল অভিযুক্তকে বাংলাদেশের (Bangladesh) উত্তরের জেলা বগুড়া থেকে গ্রেপ্তার (Arrest) করেছে বাংলাদেশ পুলিশ। আজ, বুধবার (Wednesday) NIA আইনজীবী জানিয়েছেন এই হামলার মাস্টারমাইন্ড বোমারু মিজান ওরফে শেখ কওসরকে ২৯ বছরের জেলের সাজা ঘোষণা করলো এনআইএ’র স্পেশ্যাল কোর্ট।

খাগড়াগড়ের পাশাপাশি, বুদ্ধগয়া বিস্ফোরণেও জড়িত ছিল কওসর। বীরভূমের বাড়ি থেকেই রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসায় গোপনে আস্ত্র প্রশিক্ষণ দিতো সে। খাগড়াগড়ে একটি বাড়িতে ২০১৪ সালের ২ অক্টোবর বোমার বিস্ফোরণে প্রান হারান শাকিল গাজি এবং করিম শেখ। এ ঘটনার পর পশ্চিমবঙ্গে বিভিন্ন মাদ্রাসার আড়ালে জঙ্গি তৎপরতা চলার অভিযোগ ওঠে। সেখান থেকেই তদন্তে নাম উঠে আসে এঁদের। তারপর থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ দেশের একাধিক রাজ্যে রীতিমত ধাওয়া করে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

২০১৪’র খাগড়াগড় বিস্ফোরণ, ঘটনার তদন্তে ২০জন অভিযুক্ত সাব্যস্ত হয়। তাদের প্রত্যেকেরই ১০ বছরের কারাদণ্ডের সাজার নির্দেশ দেয় আদালত। আজ বুধবার সাজা ঘোষণা করা হল মূল চক্রীর। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত কওসরকে রাষ্ট্রদ্রোহিতা-সহ একাধিক মামলায় ২৯ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল এএনআই আদালত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026