ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

রেলের জিআরপি এবং আরপিএফ-র মধ্যে পার্থক্য কি, জেনে নিন দুটির কাজ আলাদা করে – INDIAN RAILWAYS

আজকের দিনে ভারতের সবথেকে বড় যাতায়াতের মাধ্যম হলো ভারতীয় রেল। প্রতিদিন লাখ লাখ মানুষ ভারতীয় রেলে করে যাতায়াত করে থাকেন। কোটি কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব থাকে ভারতীয় রেলের কাঁধে। সেই ট্রেনে বসে থাকা মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় আরপিএফ এবং জিআরপিকে। আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তবে আপনি অবশ্যই এদেরকে দেখেছেন। কিন্তু এই দুটির মধ্যে তফাৎ কি জানেন? চলুন আজকের নিবন্ধে আমরা এই দুটি পুলিশের ব্যাপারে জানাতে চলেছি।

প্রথমে আমরা জিআরপি নিয়ে কথা বলব। জিআরপি হলো ভারতের রেলস্টেশনের ভিতরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী পুলিশ। এটি সরকারি রেলওয়ে পুলিশ নামেও পরিচিত। এর কাজ হলো ট্রেনে সংঘটিত অপরাধের তদন্ত করা। শুধু তাই নয় ট্রেনে বসা মানুষদের নিরাপত্তার পুরো দায়িত্ব বজায় থাকে এই জিআরপির উপরে।

আরপিএফ হল রেলওয়ে প্রটেকশন ফোর্স। তাদের কাজ হল ট্রেনে বসে থাকা মানুষের নিরাপত্তা এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষকে নিরাপত্তা প্রদান করা। যদি কোন যাত্রী টেম্পারিং অসততা চুরি বা অবৈধ দখল করে থাকেন তাহলে তাকে সতর্ক করে দেওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য রয়েছে আরপিএফ।

আসলে এই দুটি নিরাপত্তা বাহিনী ভারতীয় রেলওয়ে দ্বারা রেলের কাজের জন্যই নিয়োগ করা হয়েছে। ট্রেনের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে ট্রেনে যাতায়াত করা যাত্রীদের সমস্ত সুবিধার ব্যাপারে খেয়াল রাখা হলো এদের দায়িত্ব। সুতরাং যদি আপনার কোন সমস্যা হয় তাহলে এই দুটি পুলিশের মধ্যে যে কোন একজনকে ডাকলেই আপনার কাজ মিটে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026