ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI না POST OFFICE? কোথায় বিনিয়োগ করলে পাবেন সব থেকে বেশি রিটার্ন, জানুন সমস্ত ডিটেইল

এখনকার দিনে ভারত সরকারের তরফ থেকে এমন কিছু সরকারি প্রকল্প চালানো হচ্ছে যা আপনাকে সরাসরি দুর্দান্ত আয় করার সুযোগ দিচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের বৃহত্তম ব্যাংক sbi তাদের এফ ডি প্রকল্পে ভারতের সাধারণ মানুষদের এবং বয়স্কদের ভালো রিটার্ন দিতে শুরু করেছে। এর পাশাপাশি পোস্ট অফিস এর অনেক প্রকল্প বয়স্কদের বেশ ধনী করে তুলেছে। এমন পরিস্থিতিতে প্রবীণরা কোন প্রকল্পে উল্লেখযোগ্য সুবিধা পাবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে। আজকের নিবন্ধে আমরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ব্যাপারে আপনাদের জানাতে চলেছি এবং আরো জানাতে চলেছি কোনটিতে আপনি সবথেকে ভালো সুবিধা পাবেন।

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত নেওয়ার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কেন্দ্রীয় সরকার ৮.২% হারে সুদ দিচ্ছে। এর অর্থ হলো বর্তমানে সরকার প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্পে অনেকটা বেশি সুদ দেওয়া শুরু করেছে। আপনি পাঁচ বছরের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন এবং পাঁচ বছর পূরণ হয়ে গেলে আপনি আরও তিন বছরের জন্য বিনিয়োগ বাড়াতে পারেন। একবার বিনিয়োগ করলে পরিপক্ষতা পর্যন্ত সুদের হার একই রকম থেকে যায়। আমানতের মেয়াদ শেষে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ দেওয়া হয়। ১০০০ টাকা থেকে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন এবং সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। ৬০ বছর পূর্ণ হওয়ার পর এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন আপনি। এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হল এখানে আপনি আয় কর আইন অনুযায়ী কর ছাড়ের সুবিধা পাবেন যদি আপনি পুরনো নিয়মে আয়কর দেন।

এসবিআই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

৪০০দিনের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বয়স্ক মানুষদের জন্য একটি ফিক্স ডিপোজিট প্রকল্প চালু করেছে। এতে আপনারা ৭.৬ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা জনগণকে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের সব থেকে বড় সুবিধা হল এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি আয়কর ছাড়ের সুবিধা পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026