যে কোনও খবর ঘটুক না কেন, আম্বানি পরিবারের দিকে সব সময় খবরের লাইমলাইট থাকে। তা সে ইশা আম্বানির বিয়ে হোক বা আকাশ-শ্লোকার সন্তান জন্ম হোক সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে। সম্প্রতি বাবা-মা হয়েছেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির পুত্র আকাশ আম্বানি ও পুত্রবধূ শ্লোকা মেহেতা। আম্বানি পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে, আকাশ এবং শ্লোকা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আর এবার তাদের সদ্যোজাত পুত্র সন্তানের নাম প্রকাশ্যে আনা হয়েছে।
জানা গিয়েছে, আকাশ এবং শ্লোকার পুত্র সন্তানের নাম রাখা হয়েছে পৃথিবী। অর্থাৎ সদ্যোজাতের পুরো নাম পৃথিবী আকাশ আম্বানি। স্বভাবতঃই এই নামটি সকলে পছন্দ করেছে। আম্বানি কোম্পানির মুখপাত্র এই খবরটি প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, গত বছর ৯ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন আকাশ এবং শ্লোকা। মহাসমারোহে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় আকাশের বিয়ের অনুষ্ঠান এবং রিসেপশন, যেখানে বসে চাঁদের হাট। আর সেই নবদম্পতি বছরের শেষে মা-বাবার স্বাদ উপভোগ করছেন। তাঁদের শুভেছা দিচ্ছেন সকলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…