নিউজ

বর্ষবরণেও জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা: ডিসেম্বরের শেষে একেবারে রাজ্যে বেশ ঠান্ডা আমেজ পাচ্ছেন বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এমন চলতে থাকবে। গতকাল কিছুটা চড়েছিল পারদ। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন আবহাওয়ার গতিপ্রকৃতি এমনটাই থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৬ ও ২৭ তারিখ আবার তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। পারদ আরও নামবে সেই সময়ে। শীত আরও বেশি পড়বে কলকাতা সহ বাকিজেলাগুলিতে। কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে। জেলাতে আরও কমতে পারে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টা সকাল এর দিকে হালকা কুয়াশা থাকবে। তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ডিসেম্বর মাস পুরো শীতের আমেজ বজায় থাকবে রাজ্য জুড়ে। সেইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে নামবে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টার পর থেকে আকাশ মূলত পরিস্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গোটা মাসজুড়েই তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে।

নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যায়। সেই অর্থে তখনও জাঁকিয়ে শীত পড়েনি রাজ্যে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এমনটা চলতে থাকে। ভোরবেলায় ঠান্ডা, আর বেলা বাড়তেই তা উধাও। কার্যত এমন শীতের লুকোচুরি খেলা চলতে থাকে। পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরের ওপর একের পর এক ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে শীত প্রবেশে বাধা পাচ্ছিল। সেইসঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দাপট ছিল ঘন কুয়াশার। কিন্তু দিন ৩-৪ আগে সেই পরিস্থিতি বদল হয়। কলকাতার তাপমাত্রা একধাক্কায় নামে ১৫ ডিগ্রির নিচে। সেই সঙ্গে শীতের এই আমেজ বেশ উপভোগ করছে বঙ্গবাসী। রাত পোহালেই বড়দিন। আর বড়দিন থেকে বর্ষশেষের ছুটি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বড়দিন পর্যন্ত চলবে এমন ঠান্ডার দাপট। পারদ আরও নামবে কিনা, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। অন্যদিকে উত্তর ভারতে প্রবল ঠান্ডার দাপট এখনও কমেনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026