নিউজ

এক মাস পর নিতে পারবেন দ্বিতীয় ডোজ, জেনে নিন, বাংলায় করোনার টিকাকরণের নিয়ম

কলকাতা: দেশ জুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ। পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে শুরু হয়েছে এই কাজ। করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মীদের প্রথম পর্যায়ের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে জোরকদমে। আগামী দিনে দেশের প্রতিটি মানুষ এই ভ্যাকসিন পাবেন এমন আশ্বাস শনিবার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে অন্য ভ্যাকসিনের থেকে করোনা ভ্যাকসিনে নিয়ম মানতে হচ্ছে কঠোরভাবে। ট্রায়ালে ভাল ফল মিললেও এই ভ্যাকসিনের কার্যকারীতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এখনও চিন্তা বহাল দেশে। রাজ্যে টিকাকরণের জন্য নির্দিষ্ট হাসপাতালে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থাও।

এখন টিকাকরণের সময় কী কী নিয়ম মানতে হচ্ছে। সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক।…

● প্রথমে আসতে হবে প্রি-ভ্যাকসিনেশন এরিয়াতে। সেখানে টিকাকরণের জন্য নথিভুক্তদের আসতে হবে।

● সেখানে হবে নথি যাচাইয়ের কাজ।

● এরপর সবুজ সংকেত পাওয়ার পর টিকাকরণের ঘরে গিয়ে ভ্যাকসিন নিতে হবে।

● টিকাকরণের পর প্রত্যেককে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে পোস্ট ভ্যাকসিনেশন এরিয়াতে।

● এই সময়ের মধ্যে কোনও প্রতিক্রিয়া বা সমস্যা দেখা গেলে তার চিকিৎসা করা হবে স্বাস্থ্য দফতরের তরফে জারি রয়েছে এই নিয়ম। বাড়তি নজরদারি রাখা হচ্ছে।

● টিকাকরণের পর দেওয়া হচ্ছে কার্ড।

● প্রথম টিকার পর দ্বিতীয় টিকাও নিতে হবে।

● দ্বিতীয় ডোজ কবে নিতে হবে তা ফোনে জানান হবে।

● ২টি ডোজের মধ্যে থাকবে এক মাসের ব্যবধান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026