রাজ্য

আলিপুরদুয়ারে টিকাকরণের তালিকায় প্রথম নাম তৃণমূল নেতার, কোভিডযোদ্ধা না হয়ে কি করে তার নাম এল?

আজ অর্থাৎ ১৬ জানুয়ারি শনিবার থেকে দেশজুড়ে করোনা টিকাকরন প্রক্রিয়া চালু হয়েছে। এই সময় প্রথম দফায় প্রায় ৩ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু টিকাকরণের প্রথম দিনেই শুরু হলো রাজনৈতিক তরজা। এখন শুধুমাত্র কোভিড যোদ্ধাদের টিকা পাওয়ার কথা। কিন্তু এরই মধ্যে ভ্যাকসিন প্রাপকের তালিকা তৃণমূল বিধায়কের নাম দেখা গেল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। সেখানে জেলার ভ্যাকসিন প্রাপকদের যে তালিকা প্রস্তুত করা হয়েছে তার প্রথমেই আছে তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty) নাম।

গতকাল অর্থাৎ শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে টিকা প্রাপকদের একটি তালিকা প্রকাশ্যে আনা হয়। সেই তালিকায় প্রথমেই দেখা যায় আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীর নাম। তার নাম কি করে কোভিদ যোদ্ধাদের মাঝে এল তা নিয়ে হইচই পড়ে যায়। এই বিষয়ে বিজেপি সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল বলেছেন, “আইন সকলের জন্যই সমান হয়। দেশজুড়ে আজ করোনার টিকা দেয়া হবে। কিন্তু সেই টিকার শুধুমাত্র স্বাস্থ্যকর্মী, ডাক্তারদের পাওয়ার কথা। এই কথা বেঁধে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু তারপরও আলিপুরদুয়ারের কিভাবে এই নিয়ম ভাঙা হচ্ছে। এর ব্যাখ্যা দিতে হবে।”

যদিওবা সৌরভ চক্রবর্তী বলেছেন, “আমি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে আমি গুরুত্বপূর্ণ পদে আছি। কোভিড পরিস্থিতিতে প্রথম সারির মানুষদের পাশে আমায় সারাক্ষণ থাকতে হয়। তাই স্বাস্থ্য বিভাগ আমার নাম প্রথমে রেখেছে। এই সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ। তবে জনগণ আগে। তাই এই টিকা সাধারণ মানুষ যখন পাবেন তখন আমি নেব।”

অন্যদিকে আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেছেন, “আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তাকে সম্মান জানানোর জন্যই আমরা তার নাম প্রথমে রেখেছিলাম। কিন্তু তিনি নিজেই জানিয়েছেন তিনি জনগণের সাথে একসাথে টিকা নেবেন। সুতরাং এই বিষয়ে এখন আর কোনো বিতর্ক করার অবকাশ নেই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026