জীবনযাপন

জানেন কি অতিরিক্ত শরীর চর্চার ফল মারাত্মক হতে পারে

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : অতিরিক্ত সবকিছুই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত শরীর চর্চা করা উচিত কিন্তু অতিরিক্ত শরীরচর্চার অভ্যাস হতে পারে মারাত্মক। অতিরিক্ত শরীর চর্চা করার ফলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও পেশীগুলি ক্লান্ত হয়ে পড়ে।

আমরা জানি শরীরচর্চা করার ফলে আমাদের শরীর ভালো থাকে কিন্তু অতিরিক্ত শরীর চর্চা করার ফলে আমাদের শরীরে নানা রকম রোগ হতে পারে। যেমন হূদযন্ত্রের পেশি দুর্বল হতে পারে এবং দেখা দিতে পারে হার্ট অ্যাটাকের সম্ভাবনা। আবার এর ফলে আমাদের শরীরে নানারকম জীবাণুর আক্রমণ বেড়ে যায় এবং তার প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

আমাদের শরীরে নানা রকম হরমোন ক্ষরিত হয় ।তার মধ্যে একটি হলো অ্যাড্রিনালিন হরমোন ।যা আমাদের মস্তিষ্ককে উদ্দিপ্ত করে তোলে। এবং আমাদের ঘুমের সমস্যা দেখা দেয়।বা আমাদের ক্লান্তি ভাব কাটতে চায়না ।অতিরিক্ত ব্যায়ামের ফলে আমাদের শরীরে এই অ্যাড্রিনালিন হরমোন বেশি মাত্রায় ক্ষরিত হতে পারে ।এবং আমাদের শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে।

আমাদের ভারতের একটি সাধারণ সমস্যা হল পেটের চর্বি জমা। ঘন্টার পর ঘন্টা বসে বসে কাজ করার ফলে শরীরে এই চর্বি জমতে পারে। আর শরীরে একবার মেদ জমে গেলে তা ঝরানো খুবই কঠিন হয়ে পড়ে। মেদ কমানোর জন্য অনেকে অতিরিক্ত জি ম করেন ।আবার কেউ কেউ এমন ডায়েট প্ল্যান তৈরি করেন যেখানে খাবারের পরিমাণ খুব অল্প থাকে ।এবং যার কারণে অপুষ্টি দেখা দেয়। ফলে শরীর ও মন দুই এর উপর প্রভাব পড়ে এবং আমাদের মন অবসাদে ভোগে।

অতিরিক্ত শরীরচর্চা করার ফলে আমাদের হাড়ের ক্ষতি হতে পারে কিছু কিছু জায়গা যেমন গোড়ালি, হাঁটু ,কব্জি এসবের জয়েন্ট গুলির হাড় ক্ষয়ে যেতে পারে।
অতিরিক্ত শরীর চর্চা শুধু আমাদের শরীরে নয় মনের ওপরেও প্রভাব ফেলে। এর ফলে দুশ্চিন্তা বেড়ে গিয়ে হাইপারটেনশন দেখা দিতে পারে। এ ছাড়া সব সময় মেজাজ খিটখিটে থেকে যেতেও পারে।

সুতরাং শরীরচর্চা করুন কিন্তু শরীরকে ঠিক রেখে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026