নিউজ

জানুন কবে থেকে চলবে কলকাতার মেট্রো? জানিয়ে দিল রাজ্য

১ জুলাই থেকে মেট্রো চালানোর প্রস্তবের কথা শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেক্ষেত্রে বিশেষ নিয়মবিধি মেনে চলার কথা বলা হয়েছে। মেট্রোতে যতগুলি আসন আছে, ঠিক ততগুলি আসনেই যাত্রী নিয়ে যাবার কথা বলা হয়েছে। দূরত্ব বিধি মেনে চলতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না। মেট্রোকে বারবার স্যানিটাইজ করতে হবে।

এই প্রস্তাবের পর মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাদের কোনো সমস্যা নেই। রেল বোর্ডের সম্মতি পেলেই তারা মেট্রো চালানোর জন্য প্রস্তুত। রাজ্য সরকারকে এক্ষেত্রে রেল বোর্ডকে চিঠি দিতে হবে।  এদিকে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ যাদব বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে মেট্রো চালানো নিয়ে কোনো প্রস্তাব আসেনি। প্রস্তব এলে তারা রাজ্য সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, আগামী সোমবার রাজ্য সরকার মেট্রো নিয়ে আলোচনা করতে পারে। সেদিন হয়তো রেল বোর্ডকে প্রস্তাব জানাতে পারে রাজ্য সরকার। মেট্রো চললেও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তাড়াহুড়ো করতে একদম হবে না।

Anirban Kundu

Recent Posts

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026

দাম বাড়বে নাকি কমবে? আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট দেখে নিন এখনই

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে…

March 28, 2026

Voter List: রাতারাতি ভোটার লিস্টে বড় চমক! আপনার নাম আছে তো? এখনই না দেখলে বিপদ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026