বিনোদন

ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ২৩ জনের বয়ান রেকর্ড করলো মুম্বাই পুলিশ, জানুন তাদের নাম

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করল মুম্বই পুলিশ। এই রিপোর্টেও স্পষ্ট করে বলা হয়েছে যে গলায় ফাঁস লাগার কারণেই দমবন্ধ করে অভিনেতার মৃত্যু হয়েছে। এই রিপোর্টে পাঁচজন চিকিৎসক সই করেছেন। অভিনেতার ভিসেরা সংরক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর আগে সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টেও গলায় ফাঁস লেগে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলা হয়েছিল। তখন সেই রিপোর্টে তিনজন চিকিৎসক সই করেছিলেন। তাঁর ফরেনসিক পরীক্ষার রিপোর্ট ও দ্রুত চলে আসবে বলে জানা গেছে। ইতিমধ্যেই ফরেনসিক রিপোর্টের জন্য মুম্বই পুলিশ ফরেনসিক বিভাগে চিঠি পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, অভিনেতার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তাঁর নখ ও পরিষ্কার ছিল। সুতরাং তিনি আত্মহত্যাই করেছিলেন বলে রিপোর্টে উল্লেখ আছে।

সুশান্তের মৃত্যু মামলায় এখনও পর্যন্ত মুম্বই পুলিশ ২৩ জনকে জেরা করেছেন। যেই ২৩ জনের বিবৃতি রেকর্ড করা হয়েছে, তাঁরা হলেন- সুশান্তের বাবা ও তিন দিদি, বন্ধু সিদ্ধার্থ পিঠানি, রাঁধুনি, পরিচারক, চাবিওয়ালা, ক্রিয়েটিভ কন্টেন্ট ম্যানেজার, বিজনেস ম্যানেজার, প্রথম সিরিয়ালের পরিচালক, মুকেশ ছাবরা, চার্টাড একাউন্টেন্ট সঞ্জয় শ্রীধর ও বান্ধবী রিয়া চক্রবর্তীকে। তবে অনেকেই সুশান্তের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি করছেন। এখনও পরিষ্কার হয়নি অভিনেতার মৃত্যু রহস্য। তাই তদন্ত চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026