প্রতিদিনই দেশে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করছে। পুরোনো রেকর্ড ভাঙছে। ফের সর্বাধিক সংখ্যক আক্রান্তের সংখ্যা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮,৫৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকার ৮ টার বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৯৫০ জন।
আর গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনাতে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৮৫ জনের। এদিকে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়ছে। গত একদিনে সুদস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ২৪৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৫ হাজার ৮৮১ জন। দেশে সুস্থতার হার ৫৮.১৪ শতাংশ। ভারতে আক্রান্তের থেকে সুস্থতার হার বেড়েছে। এখন দেশে করোনাতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৩৮৭ জন।
দেশে সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে।এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৭৬৫ জন। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩০.০১ শতাংশ। এই রাজ্যে করোনাতে মৃত্যুহয়েছে ৭১০৬ জন। মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি , তারপরেই আছে তামিলনাড়ু ও গুজরাট। এই রাজ্যগুলিতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…