কৌশিক পোল্ল্যে: নেপোটিজম নিয়ে গোটা দেশ যখন উত্তাল, নেটিজেনরা নিজেদের রাগ উগড়ে দিচ্ছেন ইন্ডাস্ট্রির গডফাদারদের বিরুদ্ধে ঠিক সেই সময় সালমানের বিরুদ্ধে মরার ওপর খাঁড়ার ঘা দিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন গায়ক অভিজিৎ তিনি সরাসরি নাম করে সালমানের ইন্ডাস্ট্রির প্রতি কূটনৈতিক চক্রান্তের পর্দা ফাঁস করলেন। সুশান্তের মৃত্যুর পর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত তারকারা চূড়ান্ত ট্রোলড হচ্ছেন সালমান খান সেই তালিকারই একেবারে শীর্ষে রয়েছেন যেহেতু তার কারণেই ফিল্মসিটিতে ধ্বংস হয়েছে অনেকের কেরিয়ার।
অভিজিৎ বললেন, পাকিস্তানি গায়কদের বলিউড ইন্ডাস্ট্রিতে জায়গা দিতেই চক্রান্ত করেছে সালমান, ইচ্ছে করে অরিজিতের গাওয়া গান পাকিস্তানি গায়ককে দিয়ে ডাবিং করিয়েছে এমনকি সোনু নিগমের সঙ্গেও এই একই কাণ্ড করেছে সালমান, যা ক্ষমার অযোগ্য। এভাবে কোনো শিল্পীকে দিয়ে গান গাইয়ে সেই গান আবার নতুন করে দেশের বাইরের কোনো গায়ককে দিয়ে গাওয়ানো রীতিমতো একজন শিল্পীর কাছে অপমানজনক এমনটাই মনে করেন অভিজিৎ।
শুধুমাত্র পাকিস্থানে নিজের ফিল্মের বাজার ধরে রাখতে এমন নোংরা রাজনীতিতে নেমেছে সালমান। এদেশের গায়ক বাতিল করে পাকিস্তানে নিজের গুড ইমেজ তৈরি করতে চাইছে ভাইজান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সম্প্রতি প্রকাশ করেছেন গায়ক অভিজিৎ, তিনি জানান তার বন্ধু সোনু নিগমকে কিভাবে এই ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার হতে হয়েছে। কঙ্গনা রানাওয়াতের কথার অর্থে ‘মুভি মাফিয়া’ শব্দটি এক্ষেত্রে হুবহু মিলে যাচ্ছে। ভিডিওর মাঝে সোনু নিজেও ইন্ডাস্ট্রির বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছেন। সেই বিতর্কিত মন্তব্যের ভিডিওটি নীচে রইল শুধুমাত্র আপনার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…