১ জুলাই থেকে মেট্রো চালানোর প্রস্তবের কথা শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেক্ষেত্রে বিশেষ নিয়মবিধি মেনে চলার কথা বলা হয়েছে। মেট্রোতে যতগুলি আসন আছে, ঠিক ততগুলি আসনেই যাত্রী নিয়ে যাবার কথা বলা হয়েছে। দূরত্ব বিধি মেনে চলতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না। মেট্রোকে বারবার স্যানিটাইজ করতে হবে।
এই প্রস্তাবের পর মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাদের কোনো সমস্যা নেই। রেল বোর্ডের সম্মতি পেলেই তারা মেট্রো চালানোর জন্য প্রস্তুত। রাজ্য সরকারকে এক্ষেত্রে রেল বোর্ডকে চিঠি দিতে হবে। এদিকে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ যাদব বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে মেট্রো চালানো নিয়ে কোনো প্রস্তাব আসেনি। প্রস্তব এলে তারা রাজ্য সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, আগামী সোমবার রাজ্য সরকার মেট্রো নিয়ে আলোচনা করতে পারে। সেদিন হয়তো রেল বোর্ডকে প্রস্তাব জানাতে পারে রাজ্য সরকার। মেট্রো চললেও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তাড়াহুড়ো করতে একদম হবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…