‘পার্বতী থেকে পূ’ হয়ে গেলেন ‘মহাদেব’ সিরিয়ালের পূজা ব্যানার্জি, জানুন কেন

বর্তমান যুগে আট থেকে আশি সকলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে থাকেন। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়ার এক প্রান্তে বসে অন্য প্রান্তের খবর এক ক্লিকেই পেয়ে যাওয়া যায়। দৈনন্দিন কাজের ফাঁকে প্রায় সকলেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও বহুল পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। মাঝে মাঝেই তারা বিভিন্ন ফটোশুটের ছবি বা ভিডিও পোস্ট করে নিজেদের অনুরাগীদের সাথে নিরন্তন যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেন। তবে সম্প্রতি অভিনেত্রী পূজা ব্যানার্জি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ব্যাপক বিতর্কে জড়িয়েছেন।

অভিনেত্রী পূজা ব্যানার্জির নামটা মোটামুটি সকলেই শুনেছেন। বেশ কয়েকটি হিন্দি সিনেমা, সিরিয়াল এবং কিছু বাংলা ওয়েব সিরিজ করে ব্যাপকভাবে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি। তার স্বামী কুনাল ভার্মার সাথে বেশ কিছু ছবি মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এছাড়াও অভিনেত্রী মাঝে মাঝে নিজের কিছু ফটোশুটের ছবি পোস্ট করে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি মারাত্মক ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে অভিনেত্রী একটি নিয়ন রঙের বিকিনি পরে সুইমিং পুলের সামনে শুয়ে রয়েছেন। ছবিতে ক্যাপশন দিয়ে লিখেছেন, “হারিয়ে যাওয়ার মত অনুভূতি……”। এই ছবি তো সোশ্যাল মিডিয়াতে চোখের পলকে সুপারভাইরাল হয়ে যায়।

এই ছবি ভাইরাল হতেই নেটিজেনরা কমেন্টে বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেন। সবচেয়ে বেশি কমেন্ট আসে যে পূজা ব্যানার্জি পার্বতী থেকে পূ হয়ে গেছে। ঠিক কি ব্যাপারটা? আসলে অভিনেত্রী পূজা ব্যানার্জি মহাদেব হিন্দি সিরিয়ালে পার্বতী চরিত্রে অভিনয় করেন। অনেকেই অভিনেত্রীর এমন মিষ্টি চরিত্রের জন্য ফ্যান হয়ে গেছেন। সেই অভিনেত্রীর পার্বতী থেকে সোজাসুজি নিয়ন বিকিনিতে সুইমিং পুলের ধারে শুয়ে থাকার ছবি অনেকেই হজম করে নিতে পারেননি। বলা যেতে পারে নতুন ইনস্টাগ্রাম পোস্ট দেখে নেটিজেনদের একাংশ বেশ অবাক হয়ে গেছেন।

তাইতো ওই ছবির কমেন্টে সিংহভাগ নেটিজেন পূজা ব্যানার্জিকে পার্বতী থেকে পু বানিয়ে দিয়েছেন। তবে যাই হোক না কেন, পূজা ভক্তরা অভিনেত্রীর হট ছবি দেখে প্রেমে পড়েছেন বলে স্বীকার করে নিয়েছেন। তবে আপনাদের জানিয়ে রাখি, পূজা ব্যানার্জি যে এমন ছবি প্রথম পোস্ট করলেন তা নয়। এর আগেও অভিনেত্রী ছোটখাটো বা খোলামেলা পোশাক পরে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

BharatBarta Desk

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026