জীবনযাপন

এই গুণগুলি জানলে আজ থেকেই বেগুন খাওয়া শুরু করবেন!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : আমাদের সকলের রান্নাঘরে বেগুন সবসময়ই দেখা যায়। আমরা নানাভাবে এটিকে খেয়ে থাকি। বর্ষাকালে খিচুড়ির সঙ্গে বা ভর্তা তৈরি করে সবকিছুতেই এটি দারুণ সুস্বাদু। ঠিক তেমনি বেগুনের নানা পুষ্টিগুণও রয়েছে। বেগুন যেমন আমাদের বদহজম দূর করে তেমনি এর আরও অনেক উপকারিতা রয়েছে। তবে দেরি না করে জেনে নেওয়া যাক এর উপকারিতা সম্পর্কে-

১) হৃদপিণ্ড ভালো রাখে: বেগুনে ফাইটোনিউট্রিয়েন্ট এর পাশাপাশি রয়েছে ফাইবার, ভিটামিন বি১, বি৬,বি৩। এছাড়াও ভিটামিন সি ও ভিটামিন কে এর মধ্যে বর্তমান। এই উপাদানগুলি হার্টকে ভালো রাখতে সাহায্য করে।

2) ডায়াবেটিস প্রতিরোধ করে: যাদের ডায়াবেটিসের মতো রোগ রয়েছে তাদের ক্ষেত্রে বেগুন খুবই উপকারী। বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং কম পরিমাণে কার্বোহাইড্রেট। বেগুন রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে।

৩) মস্তিষ্কের উন্নতি ঘটায়: বেগুনের ফাইটোনিউট্রিয়েন্ট মস্তিষ্কের দক্ষতাকে বাড়িয়ে তোলে। মানসিক স্বাস্থ্য সর্বদা ভালো রাখে এবং মস্তিষ্কে রক্তের প্রবাহকে বাড়িয়ে দেয়।

৪) ত্বক ও চুল ভালো রাখে: বেগুন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। চোখ ভালো রাখতে সাহায্য করে। এমনকি ত্বক, চুল, ও নখকে মজবুত করতেও সাহায্য করে।

৫) রক্ত বাড়াতে সাহায্য করে: রক্তশূন্যতার সমস্যা যাদের রয়েছে তাদের পক্ষে বেগুন খুবই উপকারী। কারণ এর মধ্যে আয়রন থাকে যা রক্ত বাড়াতে সাহায্য করে।

৬) এছাড়াও এর কিছু উপকারিতা রয়েছে যেমন-
# বেগুন রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে।
# হাড়কে মজবুত রাখে।
# জয়েন্ট এর ব্যাথা দূর করে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026