কুণাল রায় : সম্প্রতি ঘূর্ণি ঝড়ের কথা প্রায় প্রতিটি খবরের কাগজের শিরনামে উঠে এসেছে। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। পুজোর মুখে এই রকম একটি প্রাকৃতিক দুর্যোগ কোনভাবেই কাম্য নয়।কিন্তু আমরা এটাও জানি যে এর থেকেও আরো অধিক প্রবল ঝড় আঁচড়ে পড়েছে একটি কর্পোরেট ডোমেইনের নামী ব্রিটিশ কোম্পানি থমাস কুকের ওপর! একের পর এক সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতি এক তীব্র সংকটের মুখে!
গতকাল ঘোষণা করা হয় এই খবর। খবরটি এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, এই বিষয় কোন সন্দেহ নেই। ১৯৭৯ সালের এই কোম্পানি যা মূলত বিমান পরিষেবা ও বিভিন্ন ট্যুর প্যাকেজ নিয়ে এক বৃহৎ বাণিজ্য ক্ষেত্র, অর্থসংকট ও অন্তর কলহের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। প্রায় দেড় লাখেরও বেশী পর্যটক এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে আটক! কি ভাবে তারা তাদের স্বক্ষেত্রে ফিরবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অন্যদিকে ষাট হাজার অধিক কর্মী তাদের চাকরী হারিয়েছে। এক কথায় এক তীব্র গোলযোগ!এছাড়া ট্রাভেল ও ট্যুরিজম নিয়ে যে সকল ছেলেমেয়েরা পড়াশুনা করে থমাস কুকের মত জায়গা কর্মরত হতে চেয়েছিল, তাদের সেই স্বপ্ন অধরাই রয়ে গেল! পুজোর ঠিক আগে এই রকম একটি ঘটনা কর্পোরেট ওয়ার্ল্ডের কপালে ভাঁজ ফেলেছে। আগামীদিন গুলো কতটা নিশ্চয়তা দিতে পারবে সাধারণ মানুষের জীবনে, এখন এটাই দেখবার!
আগামী নতুন বছরে সিক্সথ পে কমিশন চালু হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারী চাকুরীদের, এক দুর্দান্ত সুখবর! কিন্তু আজ যারা কর্মহীন হল, তাদের কথা কে ভাববে? সরকার না আমরা? নাকি রিসেসনের সেই ভয়ংকর দিনগুলো আবার ফিরে আসতে চলেছে? সময় এর উত্তর দেবে!!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…